এক্সপ্লোর

Durga Puja 2023:সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় দর্শনার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের দিকে আঙুল সজল ঘোষের

Santosh Mitra Square:: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় দর্শনার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square Durga Puja 2023) পুজোয় দর্শনার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (BJP Councilor Sajal Ghosh)। বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের দিক থেকে আসা দর্শনার্থীদের আটকে দেওয়ার অভিযোগ। আপাতত বিশৃঙ্খলার ছবি। গেট বন্ধ করা হয়নি, দর্শনার্থীদের ঘুরিয়ে দেওয়া হয়েছে, জানাল লালবাজার। 

কেন অভিযোগ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ঢোকার যে গেট, সেটা বিকেল সাড়ে চারটে থেকে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, 'ওভারক্রাউডিং' বা মাত্রাতিরিক্ত দর্শনার্থীর ভিড় হওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়। যাঁরা ওই গেট দিয়ে ঢুকবে বলে এসেছেন, তাঁদের সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেকে একটি নির্দিষ্ট পথ দিয়েই ঢুকতে পারেন। যদিও লালবাজার একটু পরেই জানায়, গেট বন্ধ করা হয়নি। শুধু দর্শনার্থীদের ঘুরে যেতে বলা হয়েছে। অর্থাৎ মণ্ডপে অন্য দিক দিয়ে যেতে বলা হচ্ছে তাঁদের। যদিও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, 'বেখাপ্পা সময়, সন্ধিপুজোর সময়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যদি বিকেল সাড়ে চারটের ভিড় কেউ নিয়ন্ত্রণ না করতে পারে, তা হলে ভোর চারটের সময় তারা স্ট্যান্ড ডাউন করে কী ভাবে চলে যায়?' পুলিশের তরফে যে দর্শনার্থীদের ঘুরে যেতে বলা হয়েছে, সে কথা বিজেপি কাউন্সিলরকে বলা হলে তিনি সেই দাবিও পত্রপাট খারিজ করে দেন। বলেন, 'কোথাও ঘোরানো হচ্ছে না। ঘোরানো হলে তার রোডম্যাপ থাকবে, পথনির্দেশ থাকবে। তার রেইকি কোথায় করেছে?' তবে কি প্রশাসনের তরফে পরিকল্পনার অভাব রয়েছে বলে মনে করছেন সজল ঘোষ? 'এটাই পরিকল্পনা, এটাই প্ল্যান। এই ভাবেই পুজোয় বাধা দেব।' তবে সকল পুলিশকর্মী যে এরকম নন, সেটাও মনে করিয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলর। তাঁর মতে, 'একশ্রেণির পুলিশকর্মী রয়েছেন যাঁরা অমানুষিক পরিশ্রম করছেন।' অর্থাৎ নির্দিষ্ট একাংশের প্রতিই তাঁর অভিযোগ। 

পুলিশের অবশ্য স্পষ্ট বক্তব্য। বিপুল ভিড়ের চাপে দর্শনার্থীদের বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঘুরে যেতে বলা হচ্ছে। প্রসঙ্গত, পুজো উদ্বোধনের পর থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন। যত দিন গড়িয়েছে, তত বেশি মানুষ জমায়েত হয়েছে রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে। 

আরও পড়ুন:কুণাল ঘোষের পাড়ার পুজোয় অঞ্জলি রাজ্যপালের, হল আলাপচারিতাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget