এক্সপ্লোর

Visva Bharati Protest Update: এক সপ্তাহ ধরে বিক্ষোভ, হয়নি সুরাহা, হস্টেল খোলার দাবিতে অনড় বিশ্বভারতীর পড়ুয়ারা

Visva Bharati Protest Update: অতিমারির (COVID Pandemic) প্রকোপ কমলেও এতদিনেও কেন হস্টেল খোলা হচ্ছে না (Demand of reopening Hostel), তা নিয়ে বিক্ষোভ চলছে বেশ কিছু দিন ধরেই।

আবীর ইসলাম, বোলপুর: প্রায় এক সপ্তাহ গড়ালেও জট কাটল না এখনও পর্যন্ত। বরং হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati) চত্বরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। রবিবার সেন্টার অফিসের সামনে সকাল থেকে চলছে বিক্ষোভ। তার আগে রাতে আশ্রম চত্বরেও মিছিল করেন পড়ুয়ারা।

অতিমারির (COVID Pandemic) প্রকোপ কমলেও এতদিনেও কেন হস্টেল খোলা হচ্ছে না (Demand of reopening Hostel), তা নিয়ে বিক্ষোভ চলছে বেশ কিছু দিন ধরেই। কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হলেও, কাজের কাজ এখনও হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) উপরও তাই ক্ষোভ গিয়ে পড়েছে পড়ুয়াদের। এ দিন মিছিল চলাকালীন বেশ কয়েক জনের টি-শার্টে উপাচার্যের উদ্দেশে কটাক্ষপূর্ণ শব্দ লেখা ছিল যেমন, ‘বিদ্যুতের বাড়লে তেজ, কমিয়ে দাও ভোল্টেজ’।

পড়ুয়াদের দাবি খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রেজিস্ট্রারের তত্ত্বাবধানে প্রতিনিধি দল নিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ কমিটি। হস্টেলের অবস্থা পরিদর্শন করে, তার মধ্যে থেকে ব্যবহারযোগ্যগুলি খুলে দেওয়ার সুপারিশ করবে ওই কমিটি।

আরও পড়ুন: 'কার্ফুর সময়ে ভারতীয় পতাকা হাতে পৌঁছন লিভে', বাড়ি ফিরেও আতঙ্কে সিঙ্গুরের রাজলক্ষ্মী ।Bangla News

কিন্তু পড়ুয়াদের অভিযোগ, সাত দিন পার হয়ে গেলেও, তাঁদের সঙ্গে এ নিয়ে কোও কথা বলতে চাইছেন না কর্তৃপক্ষ। কবে পরিদর্শনে যাবে ওই কমিটি, কবেই বা হস্টেল খোলা হবে, কিছু জানানো হয়নি বলেও অভিযোগ। তাই এখনও বিক্ষোভ চলছে। সেন্ট্রাল অফিসের সামনে দেওয়ালে নিজেদের দাবি-দাওয়া লিখে রেখেছেন পড়ুয়ারা। সেখানে ঢোকার মুখে লেখা রয়েছে, ‘উন্নত জেলখানা’।

বিশ্বভারতীর এই বিক্ষোভ কলকাতা হাই কোর্টেও এসে পৌঁছেছে। সেখানে বিচারপতি রাজশেশৃখর মান্থার জানিয়ে দেন যে, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। এ ব্যাপারে  আদালত কোনও ভাবে হস্তক্ষেপ করবে না। তবে পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিকের যাতায়াতের পথ অবরুদ্ধ করা যাবে না। আগামী ১০ দিনের মধ্যে আদালতে পুড়য়াদের যাবতীয় দাবি-দাওয়া হলফনামার আকারে জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন নির্দেশ বিচারপতি মান্থার। 

স্কুল-কলেজ চালু হয়ে গিয়েছে সর্বত্র। শিথিল হয়ে গিয়েছে কোভিড বিধিও (COVID Restrictions)। অথচ বিশ্বভারতীর হস্টেল বন্ধ এখনও। তা নিয়েই ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। লাগাতার বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় চত্বরে। অবিলম্বে হস্টেল খুলে দিতে হবে বলে দাবি জানাচ্ছেন পড়ুয়ারা।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget