এক্সপ্লোর

Visva Bharati: অনুমতি দিয়েও সিদ্ধান্তবদল, বিশ্বভারতী প্রাঙ্গণে ঢুকতে পারবেন না সকলে, জানালেন কর্তৃপক্ষ

Santiniketan News: বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে লিখিত বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: আবারও সাধারণ মানুষ এবং পর্যটকদের কাছে বন্ধ হয়ে গেল বিশ্বভারতীর প্রাঙ্গণ। বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল, রবীন্দ্রভবন ছাড়া সব জায়গায় ঢুকতে পারবেন না সাধারণ মানুষ এবং পর্যটকরা। দু'দিন আগেই সর্বসাধারণ এবং পর্যটকদের জন্য বিশ্বভারতীর প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নব নিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। কিন্তু দু'দিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল হল কেন, উঠছে প্রশ্ন। (Visva Bharati)

বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে লিখিত বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, রবীন্দ্রভবন ছাড়া সব জায়গায় ঢোকা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আশ্রম আর দেখতে পাবেন না সাধারণ মানুষ এবং পর্যটকরা। শান্তিনিকেতনের আশ্রম এলাকাটি এখনই সাধারণ মানুষের অভিগম্য করা হবে না। আগামী দিনে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ওই জায়গায় ঢুকতে দেওয়া হবে সকলকে। এই ধরনের প্রবেশাধিকার যথাযথ পদ্ধতিতে ঠিক হওয়া দরকার। সপ্তাহের কোন দিন, কত সংখ্যক মানুষ প্রবেশ করতে পাবেন, নিয়মকানুন কী হবে, তা চূড়ান্ত হওয়া দরকার আগে। (Santiniketan News)

শান্তিনিকেতন UNESCO-র হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। এর ফলে শান্তিনিকেতনের ‘জীবন্ত ঐতিহ্য’কে সংরক্ষণ করার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে কর্তৃপক্ষের কাঁধে। ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটকদের প্রবেশাধিকারের মধ্যে ভারসাম্য রাখতে হলে সঠিক পদ্ধতি প্রণয়ন করতে হবে। বিষয়টি এই মুহূর্তে প্রক্রিয়াধীন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহ্য হিসেবে চিহ্নিত এলাকার একটি অংশ জনসাধারণের জন্য বন্ধ থাকে। উত্তরায়ণ কমপ্লেক্স, যেখানে রবীন্দ্রভবন সংগ্রহশালা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন এবং বিভিন্ন শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য রয়েছে, বুধ এবং বৃহস্পতিবার ছাড়া অন্য দিন সখানে প্রবেশ করতে পারেন সাধারণ মানুষ। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, অন্য সস্থাগুলিকেও প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু তার জন্য জনসংযোগ দফতর থেকে দুই সপ্তাহ আগে অনুমতি নিতে হয়। আবেদন করতে হয় pro@visva-brarati.ac.in-এ।

পাঠভবনে স্কুল চলাকালীন কোনও অবস্থাতেই (অর্থাৎ বুধ ও রবিবার ব্যাতীত সপ্তাহের সমস্ত দিন দুপুর ১.৩০টা পর্যন্ত) আশ্রম এেলাকার ভিতরে প্রবেশ বিধিসম্মত নয় এবং তা অনুমোদিত হবে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। উপাচার্যের কার্যালয় থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মর্মে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। কিন্তু দু'দিনের মাথায় হঠাৎ সিদ্ধান্ত বদলে গেল কেন, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

করোনাকালে ৬ বছর আগে, তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাস ও আশ্রম প্রাঙ্গণে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ছাড় দেওয়া হয় শুধু রবীন্দ্র ভবনকে। কিন্তু স্থায়ী উপাচার্য পদে প্রবীরকুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পরই বিশ্বভারতীর ক্যাম্পাস ও আশ্রম চত্বর সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দু'দিনের মাথায় ফের পুরনো নিয়মেই ফিরল বিশ্বভারতী। 

সেরা শিরোনাম

Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget