এক্সপ্লোর

Visva Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, অধ্যাপককে নোটিস ধরালেন কর্তৃপক্ষ

Sudipta Bhattacharyya : এর আগে একাধিক বার সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী অধ্যাপক পদ থেকে বহিষ্কারও করা হয়েছে

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করায় অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে 'কারণ দর্শানোর' নোটিস ধরালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩ দিনের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বাঙালিকে 'অপমান' করার অভিযোগে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই অধ্যাপক। এর আগে একাধিক বার সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী অধ্যাপক পদ থেকে বহিষ্কারও করা হয়েছে। যদিও পরে আদালতের নির্দেশে তাঁকে কাজে ফেরাতে বাধ্য হন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

কিছু দিন আগে বিশ্বভারতীর তরফে ওয়েবসাইটে নামহীন একটি বার্তালাপ প্রকাশ করা হয়। যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার আবহে সেই বার্তালাপে দাবি করা হয়, সংশ্লিষ্ট ঘটনা থেকে নজর ঘোরাতে সমাজমাধ্যমে (Social Media) বিশ্বভারতীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। বাঙালিকে ‘ভণ্ড’ ও ‘কাঁকড়ার জাত' বলা হয় বার্তালাপে। 

শুধু তা-ই নয়, উপাচার্যের দেওয়া বার্তালাপে অন্যদিকও তুলে ধরা হয়। তাতে দাবি করা হয়, “বিশ্বভারতী তার অতীত খ্যাতি হারিয়েছে। ফলস্বরূপ এই প্রতিষ্ঠান কখনও কখনও উপহাসের কারণ হয়ে উঠেছে। এখানে, স্বঘোষিত রাবীন্দ্রিক, আশ্রমিক, স্থানীয় লোকজন বিশ্বভারতী থেকে অবৈধ অর্থ উপার্জনের উদ্দেশ্যে এমন উপায় অবলম্বন করেন, যা আইনত-সম্মত নয়।”

এমনকী বিশ্ববিদ্যালয়ের একাংশকে নিশানা করে বলা হয়, “যাঁরা (বিশ্বভারতী থেকে) মোটা বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন, তাঁরা এর যোগ্য কি ? তাঁদের শিক্ষাগত দক্ষতার মূল্যায়ন করার সুযোগ আমি কখনওই পাইনি। কারণ, তাঁরা দিনের আলোয় উপস্থিত হন না।" এর পরেই বিশ্বভারতীর অর্থনীতির শিক্ষক তথা শিক্ষক সংগঠন ভিবিইউএফএ-র সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

গত অগাস্ট মাসেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় যান বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই অধ্যাপকের অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ আনা ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করছেন উপাচার্য।

জনা কয়েক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে সেখানে। অভিযোগকারিণী দুই তরুণী, বিশ্বভারতীর ছাত্রী হিসেবেই পরিচয় দেন তাঁরা।

বিশ্বভারতীর ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে সম্প্রতি, কয়েক জন অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় পর পর দু'টি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। ওই দুই তরুণী জানান, বিশ্বভারতীতে শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হয়েছেন তাঁরা। 

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। সেই পরিস্থিতিতে বিবৃতি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ করেন যে, বিশ্বভারতীর নামে অযথা কলঙ্কলেপন করার জন্য প্রতিষ্ঠানের ভিতরের এবং বাইরের এক শ্রেণির অপশক্তি অত্য়ন্ত সক্রিয়। যেনতেন প্রকারে বিশ্বভারতীকে কলুষিত করে, এরা তাদের স্বার্থ চরিতার্থ করতে সিদ্ধহস্ত।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget