এক্সপ্লোর

Viswa Bharati University : উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র

Student Unrest : গতকাল চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে। এর পর এবার উপাচার্য-র বিরুদ্ধে আন্দোলনের জন্য সাসপেন্ড করা হল পাঁচ পড়ুয়াকে। 

ভাস্কর মুখোপাধ্যায় ও আবীর ইসলাম, বীরভূম : অধ্যাপক বরখাস্তের পর এবার পড়ুয়াদের সাসপেন্ড। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের দায়ে ৫ ছাত্রকে এক বছরের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswa Bharati University)। সাসপেন্ড করা হয়েছে বিদ্যাভবনের ২ পড়ুয়া, ভাষাভবন, সঙ্গীত ভবন ও শিক্ষাভবনের একজন করে পড়ুয়াকে। 

গত বেশ কিছুদিন ধরেই ছাত্র বিক্ষোভের একাধিক ঘটনা ঘটেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের একাংশের অভিযোগের তির উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) দিকে। আবার পাল্টা কিছু অধ্যাপক ও পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের পরিবেশ নষ্ট করার পাল্টা অভিযোগ করেছেন উপাচার্য। কিছুদিন আগে চলতে থাকা পরিস্থিতির জেরে বাতিল করে দেওয়া হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। গতকাল চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে। এর পর এবার উপাচার্য-র বিরুদ্ধে আন্দোলনের জন্য সাসপেন্ড করা হল পাঁচ পড়ুয়াকে। 

প্রসঙ্গত, উপাচার্যর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগে বিশ্বভারতীর অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে বরখাস্ত করে কর্তৃপক্ষ। তুঘলকি শাসন চলছে, পাল্টা চক্রান্তের অভিযোগ তোলেন অধ্যাপক। তাঁর দাবি, প্রথমে ১ বছর ৯ মাসের সাসপেনশন ভোগ করতে হয়েছে তাঁকে। তারপর নভেম্বরে শোকজ আর ডিসেম্বরে বরখাস্ত করা হয়েছে তাঁকে।

বিশ্বভারতীর অর্থনীতি ও রাজনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। পড়ুয়া মহলে জনপ্রিয় মুখ। বিশ্ববিদ্য়ালয়ের বিভিন্ন ছাত্র আন্দোলনে পাশে দেখতে পাওয়া যায় এই অধ্যাপককে। সেই সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। দীর্ঘ ১ বছর ৯ মাস পর, সম্প্রতি, মাস দুয়েক আগে, তাঁকে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়।

কিন্তু এরইমধ্য়ে ফের ছাত্রদের আন্দোলনে তাঁকে দেখা যায় বলে অভিযোগ। গত ২৩ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে পড়ুয়াদের একাংশ। উপাচার্য অভিযোগ, তাঁকে মারধর করা হয়। আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, অধ্য়াপক সুদীপ্ত ভট্টাচার্য। ঘটনার ১ সপ্তাহের মাথায় শোকজ করা হয় অধ্যাপককে। তারপর একমাসও পেরোনোর আগেই বরখাস্তের চিঠি পাঠানো হয় অধ্যাপককে। 

বরখাস্ত নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কাঠগড়ায় তুলে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেছেন,  'যে কোনও রকম টার্মিনেট এত বড় একটা ডিসিশন সেটা করতে গেলে প্রথমে শোকজ করতে হয়। তারপরে চার্জশিট দিতে হয়। তারপরে এনকোয়ারি কমিটি বসাতে হয়। ক্রশ এক্সামিনের সুযোগ দেওয়া হয়। কিছু না করে, ইসি ডেকে এইভাবে কতগুলো ওয়াইল্ড অ্য়ালিগেশন, আষা়ঢ়ে গল্প ফেঁদে এভাবে টার্মিনেট করা, এটা একমাত্র বিদ্য়ুৎ চক্রবর্তীর।' পক্ষেই শোভা পায়।

আরও পড়ুন- অনুব্রতর বিরুদ্ধে শিবঠাকুরের অভিযোগপত্রে একাধিক মিসিং লিঙ্ক, প্রত্যক্ষদর্শীর খোঁজে পুলিশ

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget