এক্সপ্লোর

West Bengal Live Blog: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ধুন্ধুমার, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল

WAQF Bill Protest: জেলা থেকে রাজ্য, সমস্ত খবর দেখে নিন এক নজরে

Key Events
WAQF Bill protest at all over Kolkata Today Weather Kolkata District News Update TMC BJP West Bengal Live Blog: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ধুন্ধুমার, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল
জেলা থেকে রাজ্য, সমস্ত খবর দেখে নিন এক নজরে
Source : ABP Ananda

Background

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাইকিংও করে পুলিশের। এরপরেই বিক্ষোভকারীদের হঠাতে ব্যাপক লাঠিচার্জ চালিয়েছে পুলিশ বলে অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। এরপরেই জোর উত্তেজনার তৈরি হয় ওই স্থানে। সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা  ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির। পুলিশের লাঠিচার্যে জখম হয়েছে বেশ কয়েকজন বলে জানিয়েছেন এক আন্দোলনকারী। শেষ অবধি পাওয়া খবরে, পরিস্থিতি অনেকটাই আগের থেকে স্বাভাবিক করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। যারা রাস্তা অবরুদ্ধ করছিলেন, তাঁদেরকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ। একের পর এক গাড়িতে করে কিন্তু ফিরে যাচ্ছেন। এবং দীর্ঘক্ষণ বৈরামপুর মোড় এবং পাগলার হাট মাঠের কাছে কিন্তু, যে অবরোধ ছিল সেই অবরোধকে হঠিয়ে দেওয়া হয়। রাস্তায় যাতে স্বাভাবিক ছন্দ ফেরে সেই জন্য খোদ জয়েন্ট সিপিও পৌঁছে যান। এদিন ADG জাভেদ শামিম বলেন, 'মুর্শিদাবাদ-মালদা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ঘরছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন। এলাকা শান্তিপূর্ণ থাকলেও, তার মানে কিন্তু এই নয়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এলাকাজুড়ে গুজবের দাপট এখনও কমেনি, সেই জন্যই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। জঙ্গিপুরে ধীরে ধীরে দোকানপাট খুলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ। বাইরের রাজ্য থেকে কিছু না জেনে সোশাল মিডিয়ায় নানারকম পোস্ট করা হচ্ছে। হিংসাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা ২০০-র বেশি। যাঁরা অপরাধী, তাঁদের প্রত্যেককে ধরা হবে। একটা প্ররোচনা থেকে এই কাণ্ড ঘটেছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।'

অন্যদিকে, ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ। ইতিমধ্যেই অত্যাচারের জেরে, প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছেন একাধিক বাসিন্দা। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। আর এবার এই ইস্যুতে  দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান কার্তিক মহারাজ। জঙ্গিপুরের পরিস্থিতি জানাতে দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ।

অন্যদিকে, ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদা থেকে ধর্মতলার বি আর অম্বেদকরের মূর্তি পর্যন্ত ISF-এর মহামিছিল আজ। এদিকে এই মিছিলের অনুমতিই নেই বলে শুরুতে মিছিল আটকাল পুলিশ। যা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নৌশাদ সিদ্দিকি অনুমতিপত্র আনলে তবে মিছিল এগোবে, সাফ জানাল পুলিশ। এরপরও শিয়ালদা স্টেশন চত্বরে আইএসএফ সমর্থকদের জমায়েত ঘিরে বাধে ধুন্ধুমার। আইএসএফ সমর্থকদের জমায়েতে পুলিশের বাধায় তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিন শিয়ালদায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। তাঁদের তরফে বলা হয়েছে, এই মিছিল তাঁরা করবে। ইতিমধ্যেই শিয়ালদায় পৌঁছেছেন নৌশাদ সিদ্দিকি। সেখানে পৌঁছে তিনি শান্তিপূর্ণভাবে মিছিল ও জমায়েতের ডাক দেন।  

23:49 PM (IST)  •  14 Apr 2025

West Bengal News Update: আর জি করে ভাঙচুরের রাতে পুলিশের বয়ানের সঙ্গে মিলে গেল মুর্শিদাবাদের অশান্তিতে পুলিশি বয়ানের সঙ্গে!

মিনিমাম ফোর্স ব্য়বহার করা হয়েছে। আর জি করে ভাঙচুরের রাতে এমনই বলেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখন মুর্শিদাবাদকাণ্ডে সেটাই শোনা গেছে, রাজ্য় পুলিশের DG রাজীব কুমারের গলায়। কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের একাংশ বলছেন, পুলিশে মিনিমাম কিম্বা ম্যাক্সিমাম ফোর্স বলে কিছু হয় না। যেরকম পরিস্থিতি তৈরি হয়, আইনের মধ্য়ে থেকে ঠিক সেই অনুযায়ী ব্য়বস্থা নিতে হয়।

22:12 PM (IST)  •  14 Apr 2025

Kolkata News: পূর্বঘোষিত কর্মসূচি। তাতেও এড়ানো গেল না হিংসা

পূর্বঘোষিত কর্মসূচি। তাতেও এড়ানো গেল না হিংসা। যেখানে ফের টার্গেট করা হল সরকারি সম্পত্তি। কলকাতা পুলিশের আওতায় আসা ভাঙড়ে উল্টে দেওয়া হল পুলিশের গাড়ি। আগুন লাগানো হল পুলিশের বাইকে। আর এই ঘটনার ঘিরে ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget