এক্সপ্লোর

Watganj Incident: ওয়াটগঞ্জে মহিলা খুনে গ্রেফতার এক, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ

Kolkata News: তদন্তে নেমে পুলিশের অনুমান, খুনের নেপথ্যে একাধিক ব্যক্তি রয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ওয়াটগঞ্জে (Watganj Incident) নৃশংস খুনের কিনারা। খুনের ঘটনায় নিহত মহিলার ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নীলাঞ্জন সরখেল। এখনও বেপাত্তা মৃতের স্বামী। প্রাথমিক তদন্তে পুুলিশের অনুমান, টাকাপয়সা নিয়ে পারিবারিক অশান্তির কারণেই খুন করা হয় ৩৮ বছরের দুর্গা সরখেলকে। দেহ ৯টি টুকরো করে ৩টি প্যাকেটে ভরে ফেলে আসা হয় ওয়াটগঞ্জে CRPF-এর পরিত্যক্ত ব্যারাকের সামনে। খুনের নেপথ্যে একাধিক ব্যক্তি রয়েছে বলে পুলিশের সন্দেহ।           

মহিলা খুনে চাঞ্চল্য: ৩দিন আগে নিখোঁজ হয়েছিলেন। খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের পর ছবি মিলিয়ে ওয়াটগঞ্জে খিদিরপুরের নিহত মহিলাকে গতকাল শনাক্ত করে। টুকরো টুকরো অংশ নিয়েই তদন্তে নেমেছিল ওয়াটগঞ্জ থানা এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এরপরই জানা যায় নিহতের পরিচয়। আটক করা হয় মৃতের দেওরকে। দক্ষিণ কলকাতার ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনে সিআইএসএফের পরিত্য়ক্ত ব্য়ারাকেই মিলেছিল তিনটি কালো প্লাস্টিক। আর সেই প্লাস্টিকেই মেলে একই দেহের টুকরো। কপালে সিঁদুর এবং কালো টিপ পরা টুকরো করা একটা মাথা, হাত-পা। স্থানীয়রা খবর দিতেই, ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই। হোমিসাইড শাখা এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মাথা এবং মুখ অবিকৃত অবস্থাতেই পাওয়ার পর তাঁর মুখের ছবি বিভিন্ন মিসিং পার্সন পোর্টালে আপলোড করে পুলিশ। আর তারপরই সামনে আসে মহিলার পরিচয়।                              

মহিলা খুনে গ্রেফতার এক: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর তদন্তকারীরা অনুমান করেন, মৃতদেহের অংশ উদ্ধারের ১৮-২০ ঘণ্টা আগে খুন করা হয় মহিলাকে। গলা কেটে খুন করা হয় তাঁকে। খুনের পর টুকরো টুকরো করে কাটা হয় দেহ। ওয়াটগঞ্জের এই হাড় হিম করা ঘটনায় পরিবারকে জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি লক্ষ্য় করা যায় মৃতার দেওরের কথাবার্তায়। তারপরই আটক করা হয় তাঁকে। আর এবার গ্রেফতার করা হল মহিলার ভাসুরকে।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget