এক্সপ্লোর

WB Assembly Election 2026: লক্ষ্মীদের ভরসাতেই ভোটবাক্সে লক্ষ্মীলাভের আশা? নয়া কর্মসূচি তৃণমূলের

Kolkata News: তৃণমূল সূত্রে খবর, পয়লা এপ্রিল থেকে শুরু হবে মহিলা তৃণমূলের নতুন কর্মসূচি 'অঞ্চলে আঁচল'। রাজ্যের সব ব্লক, পুর এলাকায় ৫টি করে সভা হবে। চলবে ১৫ মে পর্যন্ত।

কলকাতা: বিধানসভা নির্বাচনকে (WB Assembly Election 2026) পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস। 

নতুন কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের: একুশের বিধানসভা ভোটের আগে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃতীয়বার ক্ষমতায় এসে তা চালু করেন তিনি। পর্যবেক্ষকদের মতে, মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার এই প্রকল্প, একের পর এক নির্বাচনে ব্য়াপক ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। এবার সামনে ২০২৬-এর  বিধানসভা ভোট। সেখানেও কি লক্ষ্মীদের ভরসাতেই ভোটবাক্সে লক্ষ্মীলাভের অঙ্ক কষছে তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি।

তৃণমূল সূত্রে খবর, পয়লা এপ্রিল থেকে শুরু হবে মহিলা তৃণমূলের নতুন কর্মসূচি 'অঞ্চলে আঁচল'। রাজ্যের সব ব্লক, পুর এলাকায় ৫টি করে সভা হবে। চলবে ১৫ মে পর্যন্ত। অন্যদিকে, 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা' কর্মসূচি চলবে ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে' এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এরাজ্যে মোট ভোটারের সংখ্যা, ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। তার মধ্য়ে মহিলা ভোটারের সংখ্য়া, ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১। অর্থাৎ মোট ভোটারের ৪৯.২ শতাংশ বা অর্ধেক বলা যায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কন্য়াশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা বার্ধক্য় ভাতার মতো একাধিক প্রকল্প চালু করেছে। স্বাস্থ্যসাথী স্মার্টকার্ড করা হয়েছে গৃহকর্ত্রীদের নামে। পর্যবেক্ষকদের একাংশের মতে, এর সুফলও পেয়েছে তারা। গত কয়েকবছরে মহিলা ভোটের বড় অংশই গেছে তৃণমূলের ভোটবাক্সে। এবার সেই ভোটব্য়াঙ্ককেই টার্গেট করছে বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, "বিজেপিশাসিত জায়গায় এই প্রকল্প চলছে। এখানে সব ক্ষেত্রেই ঘোটালা। অনেক আছে সধবা হয়ে বিধবা পাচ্ছে। আমরা আসলেও করব। ডবল হবে।'' ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষে গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবধি মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Bhagini Nivedita Scheme: এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget