এক্সপ্লোর

BJP Nabanna Rally: সাঁতরাগাছিতে ধুন্ধুমার, দফায় দফায় সংঘর্ষ পুলিশের সঙ্গে, ধর্নায় সুকান্ত-অগ্নিমিত্রা

Sukanta Majumdar: সাঁতরাগাছিতে প্রথমে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। তা তুলতে না পেরে, ভাঙচুর করা হয় পুলিশের কিয়স্ক।

হাওড়া: অভিযান শুরুর আগেই আটক হয়েছেন শুভেন্দু অধিকারী। এ বার হাওড়ায় ধর্নায় বসলেন বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাঁতরাগাছি(Santragachi) হয়ে দলের কর্মী-সমর্থকদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সৌমিত্র খাঁয়েরাও। কিন্তু নবান্নের ধারেকাছে পৌঁছনোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। তার পর মুহূর্তের মধ্যে ধুন্ধুমার বেধে যায়। 

সাঁতরাগাছিতে দফায় দফায় সংঘর্ষ, ধর্নায় বিজেপি নেতৃত্ব

সাঁতরাগাছিতে প্রথমে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। তা তুলতে না পেরে, ভাঙচুর করা হয় পুলিশের কিয়স্ক। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি উড়ে আসতে দেখা যায় গোটা, আধলা ইট। গাছের ডাল, লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হতে দেখা যায় বিক্ষোভকারীদের। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি, ইট, কাঠ উড়ে এল যেমন। তেমনই  জলকামান দেগে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা গেল পুলিশকে। তাতেই কলকাতার পরিস্থিতিকে কার্যতই ছাপিয়ে গেল হাওড়ার সাঁতরাগাছি।  

প্রয়োজনে ব্যবহার করতে আগে থেকেই সেখানে  জলকামান, কাঁদানে গ্যাস, বজ্র ভ্যান রাখা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে এর পর জলকামান দাগতে শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করা হয়। কাঁদানে গ্য়াসের শেল ফাটিয়ে পিছু হটানোর চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় সাঁতরাগাছি। 

আরও পড়ুন: BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক শুভেন্দু, তোলা হল প্রিজন ভ্যানে

এর পর রাস্তার উপরই ধর্নায় বসে পড়েন সুকান্ত, অগ্নিমিত্রারা। অগ্নিমিত্রা বলেন, “বাগুইআটিতে দুই ছেলে খুন হল, খুনিদের ধরতে পারে না পুলিশ। আর আমরা বাংলার মানুষের হয়ে প্রতিবাদ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বে কোটি কোটি টাকা চুরি করছেন, আর পুলিশ এসে বলছে আমাদের রাজ্য সভাপতিকে গ্রেফতার করবে। আমরা বলেছি, আপনি কে, চিনি না। আপনি ক্যাডার হতে পারেন তৃণমূলের। আমরা বলেছি, সিপিকে ডাকুন। উনি না এলে আমরা উঠছি।”

মমতাকে তীব্র কটাক্ষ সুকান্তর

বিজেপি-র নবান্ন অভিযানের দিন মেদিনীপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এ দিন কটাক্ষও ছুড়ে দেন সুকান্ত। তিনি বলেন, "ব্য়ারিকেডের উপর চেষ্টা করলে আমাকে নিশানা করেই প্রথম জলকামান চালানো হয়। এমন ভাবে চালানো হয় আমার ঘাড়ে চেষ্টা করে। আমার সেক্রেটারি ব্যথা কমানোর চেষ্টা করছেন। কিন্তু এ ভাবে সম্ভব নয়। ডাক্তার দেখাতে হবে। এখানে গণতন্ত্রকে খুন করা হয়েছে। বিজেপি-র সংখ্যা দেখে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই পালিয়ে গিয়েছেন। বুঝতে পেরেছিলেন, কত মানুষ আসবেন। আজ যত মানুষ এসেছেন, তা আমাদের মোট লোকের ৩০ শতাংশ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget