এক্সপ্লোর

WB Budget 2022: বিধানসভায় ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি, ছেঁড়া কাগজের টুকরো পরিষ্কার বিজেপির

WB Budget 2022: শুক্রবার রাজ্য সরকারের বাজেটের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি। পরে গাড়ি বারান্দায় বাজেটের পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারীরা।

দীপক ঘোষ, কলকাতা: বিধানসভায় বাজেট পেশের মাঝে বিজেপির বিক্ষোভ। আর এই বিক্ষোভের পর অন্য ছবি দেখল বিধানসভা। কাগজপত্র ছেঁড়ার পর বিজেপি বিধায়ক-রা পরে সেগুলো নিজেদের উদ্যোগেই তুলে ফেলে দেন। বিজেপি বিধায়করাই গোটা চত্বর পরিষ্কার করেন।  

বিধানসভায় বাজেটের প্রতিবাদ জানানোর পাশাপাশি, ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচিও পালন করলেন বিজেপি বিধায়করা। শুক্রবার রাজ্য সরকারের বাজেটের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি। পরে গাড়ি বারান্দায় বাজেটের পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারীরা। বিক্ষোভের পরই অন্য ভূমিকায় দেখা যায় বিজেপি বিধায়কদের। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ও তাঁর কয়েকজন সহকর্মী, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গাড়ি বারান্দা থেকে ছেঁড়া কাগজের টুকরো পরিষ্কার করেন। 

২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান দিতে থাকে বিজেপি। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দেন বিজেপি বিধায়করা। 

গতকাল রাজ্য বাজেটে বলা হয়, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ানো হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ওই একই সময় অবধি জমি ও সম্পত্তির সার্কেল রেটে ১০ শতাংশ ছাড়ের মেয়াদও বাড়ানো হয়েছে। শুধু স্ট্যাম্প ডিউটি বা সার্কেল ডিউটি ছাড়ের মেয়াদ বাড়ানোই নয়, CNG ও ব্যাটারি চালিত যানবাহনের ওপর রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ২ বছরের জন্য মকুব করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া শুক্রবার রাজ্য বাজেটে বলা হয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বার্ষিক ব্যয় করা হচ্ছে প্রায় ১০ হাজার কোটি টাকা। স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা। নগরোন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা। পর্যটনের উন্নয়নে ৪৬৭ কোটি ৯৫ লক্ষ টাকা। উত্তরবঙ্গের উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা। স্কুল শিক্ষা ক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লক্ষ টাকা। নগরোন্নয়নে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kolkata News: মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুঠ, বেলেঘাটা-কাণ্ডে ডাকাতদলের সর্দার স্বামীই! পর্দাফাঁস করল পুলিশ

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget