এক্সপ্লোর

WB Budget 2025: কেউ দেখছেন আশার আলো, কারও মনে অসন্তোষ; ভাঙন রোধে বাজেটে বরাদ্দে কী প্রতিক্রিয়া স্থানীয়রা?

WB Budget 2025: বুধবার, বাংলার বাজেট গঙ্গা ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: বর্ষার আকাশে দুর্যোগের ঘনঘটা মানেই কপালে ভাঁজ পড়ে নদী তীরবর্তী মানুষের। বুধবারই সেই সব মানুষের জন্যই উদ্যোগী হয় রাজ্যের সরকার। বাংলার বাজেটে নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য। বরাদ্দের ঘোষণায় কোনও জেলায় স্বস্তি। কোনও জেলায় রয়েই গেল অসন্তোষ। 

বন্যার হাত থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বাঁচাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। বুধবার, বাংলার বাজেট গঙ্গা ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে উল্লেখ করা হয়, নদী-ভাঙন রোধে একটি সামগ্রিক 'মাস্টার প্ল্যান' তৈরি করা আবশ্যক। সেই উদ্দেশ্য়েই, ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই পরিকল্পনার ভিত্তি হবে, 'হাইড্রোলজিক্যাল মডেল' এবং এর 'প্রুফ অফ কনসেপ্ট' হবে কিছু পাইলট প্রকল্পের মাধ্যমে।  গঙ্গা ভাঙনের সঙ্গে সঙ্গে প্রথমেই এ রাজ্যের তিন জেলা মালদা, মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনার নাম আসে। মালদার মানিকচক থেকে বৈষ্ণবনগর। প্রতি বছর ভাঙনে প্লাবিত হয় এই এলাকায় প্রায় ৪০ কিলোমিটার এলাকা। তার মধ্যে পড়ে কালিয়াচক, মোথাবাড়ি দুই, রতুয়া এক নম্বর ব্লকও। ২০২৫ - ২৬ এর বঙ্গ বাজেটে গঙ্গা বাঁধের বরাদ্দ ঘোষণায় তাই খানিক স্বস্তিতে সেখানকার মানুষ। মানিকচকের বাসিন্দা মহম্মদ নাসিরুদ্দিন বলেন, "অতি শীঘ্রই যেন এই কাজটা করা হয়। তাহলে আমরা উপকৃত হব। অনেকগুলো পরিবার নিরাপত্তায় থাকব।''       

                    

মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ও পদ্মার ভাঙনের প্রকোপে পড়ে প্রায় ৭ কিলোমিটার এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সামশেরগঞ্জ ব্লক। এছাড়াও, এই তালিকায় রয়েছে লালগোলা, জলঙ্গি, ভগবানগোলা, ফরাক্কা বুধবারের বাজেট ঘোষণায় আশার আলো দেখেছে মুর্শিদাবাদও। সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন, "জানি না কতদূর কী হবে, কিন্ত আশাবাদী আমরা।'' রাজ্যকে বারে বারে দুর্যোগের হাত থেকে বাঁচায় দক্ষিণ ২৪ পরগনা। কিন্তু বারবার বন্য়ায় বেহাল হয়ে পড়ে। সুন্দরবনের মধ্যে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মোট ১৩টি ব্লক। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় ৩ হাজার কিলোমিটার নদী বাঁধের মধ্যে বেহাল দেড় থেকে দুই হাজার কিলোমিটার দীর্ঘ বাঁধ। নামখানার এক বাসিন্দার অভিযোগ, "যখনই কাজ করতে আসে তাঁদের জিজ্ঞেস করলে বলে না কিছু হবে না। কোনও কাজ করছে না। আতঙ্ক হচ্ছে।''

আরও পড়ুন: Khulna University Notification: নামাঙ্কিত ভবন থেকে মুছল মনীষীদের নাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা ঘিরে বিতর্ক

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget