এক্সপ্লোর

WB By Poll 2022: “বাংলায় পুলিশ সরকার চলছে,’’ আইনশৃঙ্খলা নিয়ে তোপ রবিশঙ্কর প্রসাদের

West Bengal By Election 2022: আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনেও ইস্যু রাজ্যের আইনশৃঙ্খলা। অমিত শাহের পর এবার রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

আসানসোল: রাজ্যের উপনির্বাচনের প্রচারে এসে এবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “আসল ভোটকে কি ভয় পাচ্ছে তৃণমূল? অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আসানসোলের প্রতি বুথে সিআরপিএফ নিয়োগ করা হোক। বাংলার পুলিশের সব তদন্তেই তো প্রশ্ন উঠছে। তাই হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে।’’ “বাংলায় পুলিশ সরকার চলছে, ’’ আসানসোলে উপনির্বাচনের প্রচারে এসে অভিযোগ রবিশঙ্কর প্রসাদের।

উপনির্বাচনেও ইস্যু রাজ্যের আইনশৃঙ্খলা: আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনেও ইস্যু রাজ্যের আইনশৃঙ্খলা। অমিত শাহের পর এবার রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আনিস খান হত্যাকাণ্ড থেকে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের মতো ঘটনা ঘটেছে এরাজ্যে। আবার রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান খুন ও তারপর ভয়ঙ্কর হত্যাকাণ্ড। যে ঘটনায় দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সবশেষে মগরাহাটে এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জনকে গুলি করে কুপিয়ে খুন। পুরসভা ভোটের পর থেকে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে বিরোধী দলগুলি।

রাজ্যকে কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর: এই আবহে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। দু’দিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শনিবার আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে এসে সেই আইনশৃঙ্খলা ইস্যুতেই তৃণমূলকে কড়া আক্রমণের পথে হাঁটলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ২৪ ঘণ্টায় ১০টা খুন পশ্চিমবঙ্গে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এই বিবৃতি দেওয়ার সময় পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা যে আদৌ আর নেই, এটাই বাস্তব।

কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “এটা একটা চক্রান্ত বাংলাকে নিচু করার জন্য। কংগ্রেস-সিপিএম বিজেপিকে সাহায্য করার জন্য তারা এগিয়ে যায় তারপর অর্ডার নিয়ে বিজেপি চালিত সংস্থাগুলো তারা আসল ইনভেস্টিগেশনের না গিয়ে রাজনৈতিক স্বার্থ পূরণ করার ব্যবস্থা করছে। এটা সিপিএম বিজেপি কংগ্রেসের যৌথ প্লে চলছে।’’ পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াটা আছে এই কথা শুনে সেও হাসবে। সরকার ওদের, পুরসভা ওদের, পঞ্চায়েত ওদের, পুলিশ ওদের আর বিরোধীরা সব করছে। তারমধ্যে বিজেপির নির্দেশ মেনে যা যা করার সব TMC করছে।’’

আরও পড়ুন: SSC Update: এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণের পরেই সুর বদল কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget