এক্সপ্লোর

SSC Update: এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণের পরেই সুর বদল কুণালের

এসএসসিতে নিয়োগে দুর্নীতি নিয়ে পার্থকে কটাক্ষের পরেই সুর বদল করলেন কুণাল ঘোষ। এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে গতকাল কুণাল ঘোষ বলেন, “ব্রাত্যর আমলে হয়নি, বলতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।’’

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আক্রমণের পরেই সুর বদল কুণালের (Kunal Ghosh)। এসএসসিতে (SSC) নিয়োগে দুর্নীতি নিয়ে পার্থকে কটাক্ষের পরেই সুর বদল করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে গতকাল কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ব্রাত্যর আমলে হয়নি, বলতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।’’ সুর বদলে এদিন তৃণমূল মুখপাত্র বলেন, “ফিরহাদ বড় নেতা, যা বলেছেন, ঠিকই বলেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার নানা বিষয়ে কথা হয়।‘’ “আমি দলের কারও উপর কোনও দায় চাপাইনি।’’দাবি কুণালের।

পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম:  এদিকে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, "তৃণমূলের কোনও মন্ত্রী-নেতা অন্যায় করেননি, অন্যায় করেন না। পার্থ চট্টোপাধ্যায়ের ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি কোনও জায়গায় হয়, তাহলে যতটা দায়িত্ব পার্থদার, ততটা আমারও। কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন। কোথায় কে ঘুষ নিচ্ছে, বেনিয়ম হচ্ছে, আমার জানা সম্ভব? তাহলে পার্থদার সঙ্গে কী সম্পর্ক আছে? যা পদ্ধতি আছে, হয় বিভাগীয় তদন্ত হবে, নইলে যে তদন্ত হচ্ছে হবে।" এর প্রেক্ষিতে এদিন কুণাল ঘোষ বলেন, "ববিদার বক্তব্যের বিরোধিতা করা দূরের কথা, আমি স্বাগত জানাচ্ছি। আমি সরকারের কেউ নই। আমি মন্ত্রিসভার কেউ নই। এই সংক্রান্ত নিয়ম, নীতি, পদ্ধতিগত খুঁটিনাটি আমার পক্ষে উত্তর দেওয়া মুশকিল। আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। ববিদা যা বলেছেন সেটা তো আমারই কথা।''

ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ? 

গতকাল কুণাল ঘোষ এসএসসি দুর্নীতি মামলা নিয়ে বলেন, 'যে সমস্ত অভিযোগ উঠে আসছে, সেই সমস্ত কেলেঙ্কারি ব্রাত্য বসুর জমানায় হয়নি। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। যদি কারও কোনও প্রশ্ন থাকে তাহলে পার্থদাকে বলুন।' সাংবাদিক বৈঠকে এদিন তৃণমূলের মুখপাত্র বলেন, "শিক্ষানীতির বিষয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী একটা চিন্তাভাবনা করছেন। তবে এখন যে কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে আসছে সেগুলো ব্রাত্য বসুর জমানায় হয়নি।'' এরপর তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন যে সেই সময় তো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তাহলে কি সেই দিকেই ইঙ্গিত করছেন কুণাল ঘোষ? তার উত্তরে কুণাল ঘোষ বলেন, 'আমি বলেছি আমি বলতে পারব না কিছুই। যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যেহেতু এটা দলের নয়, প্রশাসনিক বিষয় তাই আমি বিশেষ কিছু বলতে পারব না। পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী ও অন্যদিকে দলের মুখ্যসচিব। ফলে ওঁর কাছে গেলে সবটা বিস্তারিত বলতে পারবেন।'

আরও পড়ুন: North 24 Parganas News: নারী-সুরক্ষায় অভিনব উদ্যোগ, মহিলাদের নিরাপত্তায় ‘বসিরহাট উইনার্স বাহিনী’

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget