এক্সপ্লোর

Wb Bypoll Udayan Guha Win : দিনহাটায় উনিশ রাউন্ডের শেষে ১ লক্ষ ৬৩ হাজার ০৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

Wb Bypoll Udayan Guha Win : দিনহাটায় জয়ের ব্যবধানে রেকর্ড গড়লেন উদয়ন। ১ লক্ষ ৬৩ হাজারের বেশি ভোটে জয়ী। জয়ের পর সংযত থাকতে নির্দেশ অভিষেকের। নিশীথ-বুথে পদ্মের হার।

কলকাতা : দিনহাটায় ভোট ব্যবধানের রেকর্ড তৃণমূলের। ধুয়ে সাফ নিশীথ ম্যাজিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথে বিজেপির চেয়ে প্রায় চার গুণ ভোট বেশি পেলেন উদয়ন। দিনহাটায় উনিশ রাউন্ডের শেষে ১ লক্ষ ৬৩ হাজার ০৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও হারল বিজেপি। বিজেপি পেয়েছে ১৫৬টি ভোট। তৃণমূল পেয়েছে ৪৬১টি ভোট। 

রাজ্য বিধানসভার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। অন্যদিকে নিশীথ প্রামাণিকের বুথেই প্রায় চার গুণ বেশি ভোটে এগিয়ে তৃণমূল।  নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারলেন না বিজেপি প্রার্থী অশোক মণ্ডলও। কথায় বলে ‘মর্নিং শো’স দ্য ডে’। মঙ্গলবার সকালে দিনহাটা কলেজে ভোট গণনা শুরু হতেই ইঙ্গিত মিলেছিল, এই দিনটা দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র। 
 
ইভিএম খুলতেই উসেইন বোল্টের গতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক মণ্ডলকে পিছনে ফেলে দেন উদয়ন গুহ! এরপর গোটা দিন কার্যত ছিল নিয়মরক্ষার গণনা! রাউন্ড যত এগিয়েছে উদয়ন গুহর ব্যবধানও বেড়েছে পাল্লা দিয়ে। দিনের শেষে বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী। 

অথচ ২০২১-এর বিধানসভা ভোটেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছিল দিনহাটা। তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। এরপর কোচবিহারের সাংসদ পদ রেখে দিনহাটার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নিশীথ। তারফলেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। আর তাতেই বাজিমাত করল রাজ্যের শাসকদল। 

আজ রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা হয়।  এই চার কেন্দ্রের মধ্যে ২টিতে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা, ২টি পেয়েছিল বিজেপি।  উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্র গত বিধানসভা নির্বাচনে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় তাঁর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে  ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদ রেখে দেন।  নদিয়ার শান্তিপুরে গত বিধানসভা ভোটে বিজেপির জগন্নাথ সরকার ১৫ হাজার ৮৭৮ ভোটে জয়ী হন।  তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদ রেখে দেন।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget