এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বৈঠক, সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

One Nation One Election: আগামী সোমবার, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা।

আশাবুল হোসেন, রুমা পাল, ঊজ্জ্বল মুখোপাধ্যায়: আসন্ন লোকসভা নির্বাচনের আগে 'এক দেশ এক ভোট' (One Nation One Election) সংক্রান্ত বৈঠকে যোগ দিতে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম শিবির। তাদের দাবি, প্রতি নির্বাচনের আগে এই এক নাটক।  অন্য দিকে, বকেয়া নিয়ে বাংলার হয়ে সওয়াল করায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আগামী সোমবার, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা। মঙ্গলবার 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। মমতার বক্তব্য, "আমাকে একদিনের জন্য দিল্লি যেতে হবে। রাজনীতির জন্য় নয়। 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' নিয়ে ওরা নাকি একটা এক্সপার্টস কমিটি করেছে, তারা আমাকে আমার ওপিনিয়ন জানাতে ডেকেছেন। তাই আমি ৫ তারিখে সন্ধেয় যাব, ৬ তারিখে বেলা ২টোয় মিটিং করব। তার পর সন্ধেয় ফিরে চলে আসব। কারণ ৮ তারিখে আমার বাজেট আছে।"

এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কথায়, "আগেই তো সব ঠিক হয়ে গিয়েছে। নাগপুর থেকে ক্লিয়ারেন্স এসে গিয়েছে। এবার দিল্লি যাবেন। প্রধানমন্ত্রী টাকা ছেড়ে দেবেন। মুখ্যমন্ত্রী রাজ্যে বলে বেড়াবেন, তিনি জোর করে টাকা আদায় করে আনলেন। প্রতিবার ভোটের আগে এই নাটক চলতেই থাকে। আসলে এখন টাকা না পেলে কর্মীদের নামাতে পারবে না। টাকা না পেলে কোনও কর্মী নামবে না। তাই এখন এসব নাটক চলছে। ঠিক সময় মতো টাকা পেয়ে যাবে।"

আরও পড়ুন: WB Election Commission: রাজ্য নির্বাচন কমিশনের কর্মীদের তৃণমূলযোগ! আরিজ আফতাবকে চিঠি BJP-র

বকেয়ার দাবিতে তৃণমূলনেত্রীর ধর্না-অবস্থানের মধ্য়েই জল জীবন মিশন প্রকল্পে রাজ্য়কে ১ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে, অর্ধেক পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অমিত শাহ , উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, কেন্দ্র শীঘ্রই রাজ্যের বকেয়া মিটিয়ে দেবে। তার পরই রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র। 

তবে রাজ্যের বকেয়া নিয়ে সওয়াল করায় রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনকড়জির সঙ্গে দেখা করার পরে রাজ্য় সরকারের হয়ে সওয়াল করেছেন। কখন প্রেম প্রীতি ভালবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারব না। এই রাজ্য়পাল অনেকদিন ধরে অনেক কথা বলেন। ওঁর কথায় কেউ গুরুত্ব দেয় না। ওঁরা তো দেনই না। ওয়্য়ার রুম খুলেছিলেন। ৭২ হাজার অভিযোগ পাঠিয়েছিলেন। একটা অভিযোগেরও কিছু হয়নি।"

এ নিয়ে সেলিমের বক্তব্য, "আমরা তো প্রথম দিন থেকেই বলেছি, এই ব্যক্তির কাজ হল দিল্লিকে তুষ্ট করে মুখ্যমন্ত্রীকে খুশি করে পথ চলা। মাঝে একটু ফুসফাঁস করে ওঠে কিন্তু কোন মূল্য গুরুত্ব নেই। প্রথম কিস্তির টাকা তো ওরা পেয়ে যাবে। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। আর সেই শর্ত পূরণের অন্যতম শর্তই হল ইন্ডিয়া জোটের ভাঙন। সেটাই উনি চেষ্টা করে যাচ্ছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget