এক্সপ্লোর

WB Election Commission: রাজ্য নির্বাচন কমিশনের কর্মীদের তৃণমূলযোগ! আরিজ আফতাবকে চিঠি BJP-র

Lok Sabha Elections 2024: নির্ঘণ্ট ঘোষণা না হলেও,  লোকসভা নির্বাচনের প্রস্তুতি চরমে এই মুহূর্তে।

রুমা পাল, ঊজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য: সামনে লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ আফতাবকে চিঠি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি-র। তাদের দাবি, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে কর্মরত অনেকেই সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত। এর পাল্টা বিজেপি-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল।  (WB Election Commission)

নির্ঘণ্ট ঘোষণা না হলেও,  লোকসভা নির্বাচনের প্রস্তুতি চরমে এই মুহূর্তে। সেই আবহেই এবার রাজ্য বিজেপি-র নিশানায় এবার নির্বাচন কমিশনের কর্মীদের একাংশ। শুক্রবার তাদের তরফে চিঠি দেওয়া হয়েছে আফতাবকে। সেই চিঠিতে দাবি করা হয়েছে, রাজ্যের CEO দফতরে কর্মরত অনেকেই তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। এটা বিধি বহির্ভূত এবং কমিশনের কাজের পক্ষে অনুপযুক্ত। (Lok Sabha Elections 2024)

বিজেপি-র দাবি, তৃণমূলের সঙ্গে যুক্ত কর্মীরা কমিশনের নেওয়া সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন । শাসকদলের চোখ-কান হিসেবে কাজ করতে পারেন তাঁরা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "প্রত্যেক রাজনৈতিক দলেরই সংশোধনের সময় থাকে। সংশোধনের সুযোগ পান তাঁরা। সেখানে বিজেপি-র দল বলে কিছু নেই, কর্মী-সমর্থক নেই, অস্তিত্ব নেই।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমার ঘনিষ্ঠ বন্ধু, ওঁর পাশে আছি', হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদে সরব মমতা

এই আবহেই ডায়মন্ড হারবারের ভোটার তালিকা থেকে বিজেপির নেতা-কর্মীদের নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছেন ISFD বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর বক্তব্য, "বিজেপি-র কর্মী বলে নয়, ভোটদান থেকে বিরত রাখা সবচেয়ে বড় অন্যায়। নির্বাচন কমিশন নিশ্চিত ভাবে বিষয়টি দেখছে। নিশ্চয়ই সমস্যার সমাধান করবে। প্রয়োজনে আমরাও কমিশনের দ্বারস্থ হব।"

স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি তুলে, তৃণমূল এবং বিজেপি-কে একযোগে আক্রমণ করেছে সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "শুধু ডায়মন্ড হারবার কেন, গোটা দেষে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি তুলছি আমরা। মৃত ভোটার দিয়ে তালিকা ভরানো যাবে না। আর আজ যাঁরা এসব বলছেন, একসময় ওই দলে থেকে তাঁরাই এই কারচুপি করে গিয়েছেন। এখন বড় বড় কথা বলে লাভ কী?"

২০১৭ সালের গোড়ায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছিলেন আফতাব। ছ'বছর পেরিয়ে গেলেও, এখন ওই পদে রয়েছেন তিনি। সেই নিয়েও বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, "আরিজ সাহেব ছ'বছর আছেন। তিনি থাকবেন, কি না থাকবেন, কমিশন সিদ্ধান্ত নেবে। আমাদের তরফে কিছু থাকলে অবশ্যই জানাব।"

এর আগে, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস এবং খুনোখুনির অভিযোগ উঠেছিল। সেই সময় বিরোধীদের সমালোচনার মুখে পড়েন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। লোকসভা নির্বাচনের আগে এবার বিজেপি-র নিশানায় মুখ্য নির্বাচনী আধিকারিক আফতাব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget