এক্সপ্লোর

Koustav Bagchi: ফেসবুকে 'বিকল্প রাজনীতি'র পোস্ট, সমালোচনা প্রদেশ কংগ্রেসের, কৌস্তভকে লোকসভা পর্যন্ত অপেক্ষা করতে বললেন শুভেন্দু

Lok Sabha Elections 2024: বাংলায় বিকল্প রাজনীতির পক্ষে তিনিও সওয়াল করছেন কিনা উঠছে প্রশ্ন।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সরগরম বাংলার রাজনীতি। তার মধ্যেই শহরের একাধিক জায়গায় রহস্যজনক পোস্টার। রাজ্যে বিকল্প রাজনীতির দাবি জানিয়ে পোস্টার, যাতে লেখা রয়েছে, 'বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি। বাংলায় বিকল্প রাজনীতি। শহরে পোস্টার-রহস্যের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। বাংলায় বিকল্প রাজনীতির পক্ষে তিনিও সওয়াল করছেন কিনা উঠছে প্রশ্ন। (Koustav Bagchi)

ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করলে এবিপি আনন্দে কৌস্তভ বলেন, "বিকল্প রাজনীতি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথাটি আমি কয়েক মাস আগেই বলেছিলাম। লাগাতার এই কথা বলিও আমি। কারণ আমি মনে করি, আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি। আমার মনে হয় যে, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় শূন্যতা রয়েছে। কোনও বিরোধী দল সেই শূন্যস্থান পূরণ করতে পারছে না। আজ শহর জুড়ে, বাংলার বিভিন্ন প্রান্তে পোস্টার পড়েছে বলে শোনা যাচ্ছে। আমি দায় এড়াব না যে বিকল্প রাজনীতির কথা বলিনি আমি। আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলব। আমার কথা যদি কাউকে উদ্বুদ্ধ করে থাকে, তাহলে ভাগ্যবান মনে করব নিজেকে। বাংলার মানুষ আমার কথায় সমর্থন জানাচ্ছেন, তাতে ভাগ্যবান বোধ করছি।" (Lok Sabha Elections 2024)

কিন্তু এ প্রসঙ্গে কংগ্রেসেরই সৌম্য আইচ রায় বলেন, "উনি ওঁর মতো কথা বলেছেন। আমি সেই নিয়ে কিছু বলব না। কিন্তু মানুষই বিকল্প খোঁজেন। কাউকে বিকল্প তৈরি করে দিতে হয় না। মানুষ বিকল্প বেছে নেন। আন্দোলনই পথ দেখায়। পশ্চিমবঙ্গে অন্ধকারে যদি কেউ পোস্টার দিয়ে বিকল্প রাজনীতি খোঁজেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু ময়ূর সিংহাসনের লড়াই এ চলছে এটা আমরা জানি। হতাশা থেকে অন্ধকারের মধ্যে নতুন রাজনীতির জন্ম দেওয়ার চেষ্টা হচ্ছে। কারও নাম নেই, কিছু নেই, তাহলে কি আত্মবিশ্বাস নেই? বাধাটা কোথায়? বিকল্প রাজনীতির কথা মানুষ বলবেন, মানুষ খুঁজে নেবেন। এগুলো দেখে মনে হচ্ছে, একটা কথা ভাসিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। কেউ কেউ এই সুযোগে বহমান গঙ্গার জলে হাত ধুয়ে নিতে চাইছেন।"

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: তৃণমূলে অভিষেককে নিয়ে জোর গুঞ্জন, তার মধ্যেই শহরে ‘বিকল্প রাজনীতি’র পোস্টার

কে বা কারা পোস্টার টাঙিয়েছে, তা যদিও জানা যায়নি । তবে কৌস্তভের পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং দিল্লির কংগ্রেস নেতৃত্বের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা আগেই করতে দেখা গিয়েছে তাঁকে। তাই এই পোস্টার নিয়ে প্রশ্ন করলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "কৌস্তভ বাগচী কংগ্রেসে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন। কিন্তু উনি পারবেন না। কারণ কংগ্রেসের মালিক সনিয়া গাঁধী, রাহুল গাঁধীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোর সঙ্গে চার বার বিরিয়ানি খেয়েছেন। কৌস্তভের প্রতি আমার শুভেচ্ছা রয়েছে। কিন্তু বাংলায় শেষ পর্যন্ত বিজেপি-ই বিকল্প। কারণ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলই, এরা সবাই টেস্টেট অ্যান্ড রিজেক্টেড।"

এদিন শুভেন্দু আরও বলেন, "বেকারত্ব, দুর্নীতি যে পর্যায়ে পৌঁছেছে, ডাবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলা বাঁচবে না। সিপিএম ২ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল, মমতা তা ৬ লক্ষ কোটি করেছেন। সিপিএম ১ কোটি বেকার রেখে গিয়েছিলেন, মমতা ২ কোটি করেছেন। সিপিএম ৫ লক্ষ পরিযায়ী শ্রমির রেখে গিয়েছিল, মমতা তা করেছেন ৫০ লক্ষ। এর একমাত্র সমাধান হতে পারে বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকার, অসম এবং উত্তরপ্রদেশের মতো। কৌস্তভবে বলব, লোকসভা পর্যন্ত অপেক্ষা করুন। ৪০০ আসন নিয়ে ফিরবেন প্রধানমন্ত্রী। তখন আমাদের সঙ্গে আসতে হবে।"

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget