এক্সপ্লোর

Corona Update: ফিরল কোভিড আতঙ্ক, কলকাতার হাসপাতালে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

Covid19 Update: হাসপাতাল সূত্রে খবর, সেপটিস শকে চলে গিয়েছিল রোগী, ছিল কোমর্বিডিটি। বয়সজনিত সমস্যার সঙ্গে কিডনিরও সমস্যাও ছিল।

সন্দীপ সরকার, কলকাতা: বছর শেষে ফিরল করোনা আতঙ্ক (Corona Update)। রাজ্যে ৫ মাস পরে কোভিড আক্রান্তের মৃত্যু। সিএমআরআই হাসপাতালে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু। 

ফিরল করোনা আতঙ্ক: বছর শেষে ফিরেছে কোডিড-আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের। বাকি ৫ জন পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও কেরলের বাসিন্দা।  গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯২ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭। এর মধ্যেই বুধবার দিল্লিতে প্রথমবার এক আক্রান্তের শরীরে মিলেছে JN.1 ভাইরাস। গতকাল পর্যন্ত দেশে ১০৯ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এদিকে এদিন ফের করোনা আক্রান্তের মৃত্যু হল এরাজ্যে। মৃত করোনা আক্রান্তের বাড়ি কলকাতাতেই। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আজই ভর্তি করা হয়েছিল CMRI হাসপাতালে। করোনা রিপোর্ট আসার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, সেপটিস শকে চলে গিয়েছিল রোগী, ছিল কোমর্বিডিটি। বয়সজনিত সমস্যার সঙ্গে কিডনিরও সমস্যাও ছিল। 

ফের চোখ রাঙাচ্ছে করোনা: বছর শেষে হঠাৎ কোভিডের হানা। বর্ষবরণের আগে তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও। করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে গত সপ্তাহে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকের পরে, রাজ্যের তরফেও বৈঠকের আয়োজন করা হয়। একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে,করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই, রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে, হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, রাজ্য প্রশাসনও, প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jalpaiguri News: চা বাগান সংলগ্ন এলাকা থেকে চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য ডুয়ার্সে

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget