এক্সপ্লোর

WB COVID Update: রাজ্যের চার জায়গায় বাড়ছে দৈনিক সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

WB Coronavirus Update: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের চারটি এলাকায় ফের করোনার দাপট দেখা গিয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপর ঘোরাফেরা করছে। রোগীমৃত্যু ঘটনাও লাগাতার সামনে আসছে। রাজ্যে পরিস্থিতি এখনও মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও, কিছু জায়গাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই সামনে এল (WB Coronavirus Update)। জানা গিয়েছে, রাজারহাট-নিউটাউন এলাকা, ব্যারাকপুর পুরসভা, খড়গপুর পুরসভা এবং বীরভূমের লাভপুর ব্লক, এই চারটি জায়গায় গত সপ্তাহে ১০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। 

সংক্রমণ বৃদ্ধিতে চার জায়গাকে ঘিরে উদ্বেগ

আর তাতেই রাজ্যে ফের বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) সূত্রে খবর, রাজ্যের চারটি এলাকায় ফের করোনার দাপট দেখা গিয়েছে। বলা হয়েছে, রাজারহাট-নিউটাউনে ১২, ব্যারাকপুর পুর এলাকায় ১১, লাভপুরে ১৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত সপ্তাহে খড়গপুর পুরসভায় যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা। 

সোমবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গতকাল রাজ্যে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ জন। গতকাল করোনামুক্ত হয়েছেন ১৯ জন রোগী (Daily COVID Cases)। একজন রোগীরও প্রাণহানি ঘটেনি। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।  ১.০৫ শতাংশ হার মৃত্যুর। 

আরও পড়ুন: Suvendu Adhikari: জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন? ট্যুইট শুভেন্দুর । Bangla News

সংক্রমণ নিম্নমুখী হলেও, নমুনা পরীক্ষায় জোর দিয়েই চলেছে রাজ্য। গত কাল ৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয় রাজ্যে। প্রতি ১০০ জনের মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ হয়, তাকে বলে সংক্রমণের হার। এই মুহূর্তে রাজ্যে সংক্রমণের হার ০.৫৫ শতাংশ।

সবমিলিয়ে রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০৫। এর মধ্যে ৩৮৯ জন বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন। গতকাল ৮ হাজার ৫৫৬টি টিকা প্রয়োগ করা হয়েছে।

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপরেই

এ দিকে, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। মারা গিয়েছেন ২০ জন রোগী। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১৯ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget