এক্সপ্লোর

WB Covid 19: রাজ্যে ফের কোভিডে মৃত্যু, লাফিয়ে বাড়ল পজিটিভিটি রেট

WB Covid 19 Bulletin: ফের বাড়ল কোভিড পজিটিভ কেস। পুজোর মুখে গত ২৪ ঘন্টায় কোথায় দাঁড়িয়ে কোভিড গ্রাফ ?

কলকাতা: ফের বাড়ল কোভিড পজিটিভ কেস। রাজ্যে কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায়  কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive) ফের বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে। গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ১১৭ জন । যেখানে গত ৭২ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ২৪১ জন। এবারেও কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের।

রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায়  হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১ হাজার ৭৭৭ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৯৯। পাশাপাশি ফের বাড়ল পজিটিভিটি রেটও বাংলায়। গত ৭২ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ৩.২৭ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় তা  হয় ২.৩০ শতাংশ। এবার তা গিয়ে দাঁড়াল ৩.০৩ শতাংশে। তবে গত ৭২ ঘন্টা আগে সুখবর দিয়েছিল বাংলার স্বাস্থ্য দফতর। গত ৭২ ঘন্টা আগে কোভিডে মৃত্যু শূন্য হয়েছিল সারা বাংলা। কিন্তু গত ২৪ ঘন্টায় ফের করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।

প্রসঙ্গত, রাজ্যে একাধিকবার কোভিড মৃত্যু শূন্য হওয়ার পর ফের পরিবারের একের পর এক প্রিয়জনকে হারাতে দেখেছে বাংলা। অর্থাৎ বারে বারে সেই 'শেষ হয়েও হইল না শেষ', ছন্দে ফিরছে। সবথেকে বড় কথা সামনে পুজো। মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার আগে কেনাকানি করতেও যথেষ্ট ভিড় হচ্ছে বাজারঘাটে। এসি মলগুলিতেও বেশ ভিড়। কেনাকাটি সেরে এসি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে বাড়ি ফিরছে প্রায় সবাই। তবে সবার কাছেই মাস্ক আছে। কারও পকেটে, কিংবা কারও নাকের নিচে। অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ছবি উঠে আসছে রাজ্যে। এদিকে আবার তার সঙ্গে দোসর ডেঙ্গি। তাই চিন্তার আর শেষ নেই রাজ্যের স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন, লালবাজার থেকে ছাড়া হল শুভেন্দুকে, পরানো হল রজনীগন্ধা-গোলাপের মালা

কোভিডের মিউটেশনের কথা একাধিকবার কুড়ি-একুশ সালে বলেছে বিশেষজ্ঞরা। কলকাতা-সহ সারা দেশই প্রায় ভ্যাকসিন নিয়েছে। নিয়ে তারপর বুস্টার ডোজও। তারপরেও কোভিড হয় নাকি ? এমনই বিশ্বাসে কেউ যদি উপসর্গ আসা সত্বেও আরটি-পিসিআর না করান , সেক্ষেত্রে চরম বোকামি হবে। ব্যাক্তি এবং তার পরিবার ও সংস্পর্ষে আসার প্রত্যেকের জন্য বিপদ বয়ে আনবে, এমনই দাবি বিশেষজ্ঞদের। কারণ ভ্যাকসিন নিলে মৃত্য়ুর হার কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তবে সংক্রমণ হয় না, এমন দাবি কেউ করেনি। তাই পুজোর আগে, বিশেষ করে সাবধান থাকলে, তবেই দশমী অবধি ভালো কাটানো সম্ভব হবে।

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget