এক্সপ্লোর

WB Dengue Update: ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত, মালদায় এক সপ্তাহে আক্রান্ত ১৫ পার

Malda News: জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ জনেরও বেশি।

করুণাময় সিংহ, মালদা: ফের ডেঙ্গির (Malda Dengue Update) বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। পিছিয়ে নেই মালদাও। ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

মালদায় ডেঙ্গির বাড়বাড়ন্ত: জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ জনেরও বেশি। চলতি বছরে জেলায় আক্রান্ত হয়েছে ১৭১ জন। ইংরেজ বাজার ব্লকের গ্রামীণ এলাকা, কালিয়াচকের এক,দুই ও তিন নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ডেঙ্গি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন বলে দাবি মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ির। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে তিনি জানান। তবে এখনও উদ্বেগের কিছু নয় বলে তিনি মন্তব্য করেছেন।

স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৬। দু’নম্বরে রয়েছে মালদা জেলা। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন।  হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতবছরের অভিজ্ঞতার কথা মাথায় রেখে চলতি বছরে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে লার্ভিসাইড কিনতে ২০ কোটি ৯০ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। লার্ভিসাইড হল এক ধরনের কীটনাশক, যা দিয়ে পোকার লার্ভা মেরে ফেলা যায়। মশার ক্ষেত্রেই এই কীটনাশক সবথেকে বেশি ব্যবহার হয়। 

কলেরা আতঙ্ক: বাগুইআটির জ্যাংড়ায় কলেরায় আক্রান্ত ৩৫ বছরের যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বমি ও পেটের সমস্যা নিয়ে রবিবার বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না জানতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata News: অস্ত্রোপচারে ব্যবহার করা ফ্লুইড থেকেই সংক্রমণ! রিপোর্ট পেশ স্বাস্থ্য ভবনে

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget