এক্সপ্লোর

Kunal Ghosh: 'BJP হামলা করবে, আশঙ্কা ছিল..', নন্দীগ্রামে TMC কর্মীকে হারিয়ে পোস্ট কুণালের

Kunal Attacks BJP On Nandigram TMC Worker Murder Case : নন্দীগ্রামে দলীয় কর্মীকে হারিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন কুণাল ঘোষ, কী বললেন শাসক নেতা ?

পূর্ব মেদিনীপুর: সমবায়-সংঘর্ষে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী ! গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,'বিজেপি হামলা করবে, সেই আশঙ্কা ছিল। পুলিশকে লিখিত ভাবে জানানোও হয়েছিল। তারপরেও বড়সড় তাণ্ডব করেছে বিজেপি', সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফরের আগেরদিন নন্দীগ্রামে খুন হলেন তৃণমূলকর্মী।গতকাল সমবায় নির্বাচন ঘিরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম।  লাঠি -বাঁশ নিয়ে মারপিটের পাশাপাশি  বোমাবাজিও হয়েছিল।  কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামে টায়ার জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ।

গতকাল রাতে একই রকম ভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।বিষুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর ছাতিতে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি ,এমনটাই অভিযোগ।  যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এরপরে বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়।

মূলত গতকাল সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে বোমাবাজির অভিযোগ ওঠে। ভোট চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘাতের অভিযোগ প্রকাশ্যে আসে। রাতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। কোলাঘাটেও সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। দুপক্ষের বচসা থেকে ধস্তাধস্তির আকার নিয়েছিল। সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম-১ ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসার আকার নেয়। বিজেপি নেতা মেঘনাদ পাল কেন এই ভোটকেন্দ্রে আসবেন ? সেই নিয়ে আপত্তি তুলেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর সেই নিয়েই শুরু হয়েছিল বচসা। 

আরও দেখুন, আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিকশ রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য : শুভেন্দু

 অপরদিকে, তমলুক ল্যান্ড কো-অপারেটিভ ব্যাঙ্কের ৬৯টি আসনে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল তখন।কোলাঘাটের  দেউলিয়া হাই স্কুলে ভোট চলাকালীন,  বিজেপির অভিযোগ যে ভোট দান করতে আসার সময় তৃণমূল দুষ্কৃতীরা রাস্তা আটকে দিয়েছিল বলে অভিযোগ ওঠে।এবং বিজেপি সমর্থিত ভোটারদের স্লিপ ছাড়িয়ে তৃণমূলের স্লিপ হাতে দিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে বচসা ও ধ্বস্তাধস্তিতে গড়িয়ে ছিল বলে অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget