এক্সপ্লোর

WB Poll Result 2022: আজ জিটিএ ও শিলিগুড়ির ফলপ্রকাশ, কড়া নিরাপত্তায় গণনাকেন্দ্র, কাউন্ট ডাউন শুরু

WB Election Result 2022 : আজ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে।

কলকাতাঃ আজ জিটিএ (GTA) ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ ( Siliguri Mahakuma Parishad)। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে। এক দশক পর গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA-র ভোট হয়েছে পাহাড়ে। আজ বুধবার ফলপ্রকাশ হবে এখানে। সেই সঙ্গে প্রকাশিত হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের ফল। তবে শুধু এখানেই নয়, রাজ্যের আরও ৫ পুরসভাতেও বুধবারই ফল ঘোষণা হবে। 

আরও পড়ুন, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জের, কার্যত স্তব্ধ বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা

পাহাড় থেকে উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়ি, গণনাপর্ব ঘিরে সর্বত্র সেরে ফেলা হয়েছে প্রস্তুতি। GTA-র ৪৫টি আসনের ভোটগণনা (Vote Counting) দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। ১ নম্বর থেকে ১৭ নম্বর আসনের ভোট গণনা কেন্দ্র দার্জিলিং। ১৮ নম্বর থেকে থেকে ৩২ নম্বর আসনের ভোট গণনা কার্শিয়ংয়ে। আর ৩৩ নম্বর থেকে ৪৫ নম্বর আসনের ভোটগণনা কালিম্পং জেলায়।  ৩ টি কেন্দ্রে ৪৫টি আসনের ভোট গণনা। পর্যাপ্ত পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন, ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন এবং মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হতে চলেছে বিভিন্ন দলের প্রার্থীদের।  মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও  ফাঁসিদেওয়া -সহ ৪টি ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোট গণনা। স্ট্রংরুম ও গণনাকেন্দ্র জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।

 রাজ্যের ৫ পুরসভার ৫টি ওয়ার্ডে উপনির্বাচনেরও আজ ফল প্রকাশ। এর মধ্যে ঝালদা পুরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড যেমন রয়েছে, তেমনই পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নম্বর ওয়ার্ডও রয়েছে। প্রশাসন সূত্রে খবর, ঝালদার গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ৪ জন ডিএসপি, একজন এসপিডিও এবং ৪ জন ইন্সপেক্টর।তবে এবারের পুরভোটে শিরোনামে একদিকে যেমন পাহাড়ের ভোট, অপরদিকে পানিহাটি, ঝালদা উপনির্বাচনও। কারণ পাহাড়ে এবার কে আসবে, তা নিয়ে বুক ধুকপুক, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হলেই জানা যাবে কে বসছে পাহাড়ের আসনে।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget