এক্সপ্লোর

Bagdogra Airport : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জের, কার্যত স্তব্ধ বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। জারি হয়েছে লাল সতর্কতা। এদিকে, ভারী বৃষ্টির জন্য আজ বাগডোগরা বিমানবন্দরে ২টি ছাড়া কোনও বিমান ওঠা-নামা করতে পারেনি।

ব্রতদীপ ভট্টাচার্য ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) পরিষেবা। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামতেই পারল না ১০টি বিমান। বাগডোগরা বিমানবন্দরের বদলে বাধ্য হয়ে ১০টি বিমানকে আনা হয় কলকাতায়। বাগডোগরা থেকে অন্য জায়গায় যাওয়ার একাধিক বিমান বাতিল। উত্তরবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির জেরে বাগডোগরা বিমানবন্দরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় জেরে কোনও বিমান টেক অফও করতে পারেনি। এই অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

বিঘ্নিত বাগডোগরার পরিষেবা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য, বিপর্যস্ত বাগডোগরা বিমানবন্দর। বিমানবন্দর সূত্রে খবর, প্রতিদিন বাগডোগরা বিমানবন্দর থেকে ২৭-২৮ টি বিমান অন্যত্র যায়। কিন্তু, মঙ্গলবার সকালে শুধুমাত্র ২ টো বিমান বিমানবন্দরে নামতে পেরেছিল। দৃশ্যমানতা এতটাই কমে যায়, যে তারপর আর কোনও বিমান ওঠানামা করতে পারেনি। তাই, বাগডোগরা বিমানবন্দরের বদলে, ১০টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা বিমানবন্দরে। 

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

এই মুহূর্তে বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। জলপাইগুড়ি-কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরে এখনই ভারী বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের ৫ জেলায়।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতর বলছে, বুধবার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার উত্তরে বৃষ্টির পরিমান খানিকটা কমবে। তবে, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই জেলাতেই জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে উদ্বেগ আরও বাড়িয়ে আপাতত বৃষ্টির সম্ভাবনার নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে সংক্রমণ,রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে হাজার ছুঁইছুঁই

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget