এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Hospitalised: শ্বাসনালি ও ফুসফুসে সংক্রমণ, চলছে হাই ডোজের অ্যান্টিবায়োটিক, এখনও সঙ্কটজনক বুদ্ধদেব

Buddhadeb Bhattacharjee Health Updates: হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

সৌমিত্র রায়, কলকাতা: এখনও সঙ্কটজনক অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Health Updates)। বাইলেটারাল নিউমোনিয়ায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উডল্যান্ডস হাসপাতালে রয়েছেন ফুল ইনভেসিভ ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসনালিতে সংক্রমণের পাশাপাশি, ফুসফুসেও সংক্রমণ রয়েছে বুদ্ধবাবুর। হাই ডোজ অ্যান্টিবায়োটিক চলছে (Buddhadeb Bhattacharjee Hospitalised)।

রবিবার সকাল ১১টায় বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে আট সদস্যের মেডিক্যাল বোর্ড। রবিবার সকাল ১১টায় ফের একবার বৈঠকে বসবে বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যর বাঁদিকের ফুসফুসে সংক্রমণ খুব বেশি। সংক্রমণ হয়েছে ডানদিকের ফুসফুসেও। ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন করা হয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে, রক্তপরীক্ষা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দু’ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে বুদ্ধবাবুকে। 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

বুধবার থেকে জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকাল দুপুরে শ্বাসকষ্ট বাড়ায় ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়ে,গ্রিন করিডর করে আনা হয় উডল্যান্ডসে। হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি বুদ্ধবাবু। 

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেবের। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। শ্বাসনালীর পাশাপাশি সংক্রমণ ছড়ায় ফুসফুসেও। শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমতে কমতে ৬৮ শতাংশে নেমে যায়। বাড়তে থাকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। 

পাম অ্যাভেনিউয়ের বাড়ি থেকে গ্রিন করিডরে বুুদ্ধদেবকে আনা হয় উডল্যান্ডস হাসপাতালে

বুদ্ধদেব তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়ে যায়। ব্যক্তিগত চিকিৎসকরা প্রথমে হাই ফ্লো নেজাল অক্সিজেনেশনের মাধ্য়মে 
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।  তাতে ৮০ শতাংশে স্যাচুরেশনের পরিমাণ পৌঁছনো গেলেও, চিকিৎসকরা আর ঝুঁকি নিতে চাননি। সেই মতো ক্রিটিক্য়াল কেয়ার অ্যাম্বুল্য়ান্সে গ্রিন করিডর করে পাম অ্যাভেনিউয়ের বাড়ি থেকে বুুদ্ধদেবকে আনা হয় উডল্যান্ডস হাসপাতালে। 

হাসপাতালে পৌঁছন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং একমাত্র সন্তান সুচেতনা। উডল্যান্ডস হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে। পরে হাসপাতালের তরফে জানানো হয়, বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব।  তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। দীর্ঘদিনের COPD-সমস্য়ার পাশাপাশি করোনা হওয়ায় দরুণ তাঁর শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget