এক্সপ্লোর

CV Ananda Bose: রাজভবনের শর্তেই উপাচার্য নিয়োগ, কাটল দীর্ঘদিনের জট!

Kolkata News: বৈঠকে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের সচিব। 

রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: রাজভবনের শর্তেই উপাচার্য নিয়োগ হবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে। মঙ্গলবার রাজভবনে গিয়ে পদত্যাগের পরই তিন মাস মেয়াদবৃদ্ধি হল ছয় জন উপাচার্যের। উপাচার্য নিয়োগের সার্চ কমিটি পুনর্গঠন করে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) প্রতিনিধিকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)।

রাজভবনের শর্তেই উপাচার্য নিয়োগ হবে

উপাচার্যদের নিয়োগ ইস্য়ুতে, জট কাটালেন রাজ্য়পাল অর্থাৎ আচার্যই (CV Ananda Bose)। কার্যত রাজভবনের শর্তে উপাচার্য নিয়োগের পথে হাঁটল রাজ্য় সরকার। মঙ্গলবার রাজ্য়পালের কাছে গিয়ে পদত্য়াগের পরই তিন মাস করে মেয়াদ বাড়ল ছয়টি বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যর। পাশাপাশি উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে, UGC'র প্রতিনিধিকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রীও।

এর আগে, জগদীপ ধনকড় রাজ্য়পাল থাকাকালীন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য় সরকারের সঙ্গে তাঁর সংঘাত বেধেছিল। বেশ কিছু উপাচার্যের নিয়োগ, আচার্যর অনুমোদন ছাড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিয়োগের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Bratya Basu: রাজ্য-রাজ্যপাল সম্পর্ক নিয়ে অতীতের পুনরাবৃত্তি আর হবে না : ব্রাত্য বসু

তৎকালীন রাজ্যপালের কাছে এ ব্যাপারে প্রস্তাব গেলে তিনি রাজ্য প্রশাসনের কাছে কিছু ব্যাখ্যা চেয়েছিলেন। কিন্তু রাজ্য তার জবাব না-দিয়েই পর দিন থেকে সোনালিকে চার বছরের জন্য পুনর্নিয়োগ করে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালি চক্রবর্তী বন্দ্য়োপাধ্য়ায়কে ওই পদ থেকে সরে যেতে হলেও, বাকি বিশ্ববিদ্য়ালয়গুলির ক্ষেত্রে সমস্য়া থেকেই গেছিল। এর মধ্য়ে ১০ জন উপাচার্যর মেয়াদ ফুরিয়ে যায়। ফলে মূল প্রশাসনিক কাজে ব্য়াঘাত ঘটতে শুরু করে। মঙ্গলবার সেই জট কাটল।

এ দিন বৈঠকে বসেন রাজ্য়পাল বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য়। সেখানেই রাজ্য়পালের কাছে পদত্য়াগপত্র দেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য মহুয়া দাস, বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিমাই সাহা, কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী, সংস্কৃত বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্য়ায়, সিধু কানহো বিরসা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য দীপক কর এবং কল্য়াণী বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য মানব সান্য়াল। ওই ছয় জনেরই মেয়াদ তিন মাস বাড়িয়ে দেন রাজ্যপাল তথা আচার্য।

এ দিন বৈঠকে বসেন রাজ্য়পাল বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য়

বর্তমানে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে থাকেন আচার্য, রাজ্য় সরকার এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্য়ালয়ের প্রতিনিধি। অতীতে এই সার্চ কমিটিতে UGC'র প্রতিনিধি থাকলেও, তৃণমূল জমানাতেই বিধি বদলে তা বাদ দেওয়া হয়। মঙ্গলবার উপাচার্য নিয়োগের সার্চ কমিটি পুনর্গঠন করে, UGC-র প্রতিনিধিকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন ব্রাত্য। যাদবপুর প্রেসিডেন্সি-সহ যে বিশ্ববিদ্য়ালয়গুলির উপাচার্যের মেয়াদ সামনে শেষ হচ্ছে, তাঁরাও রাজ্য়পালের কাছে পদত্য়াগ করবেন বলে সূত্রের খবর।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget