এক্সপ্লোর

WB HS Results 2022: এবছর উচ্চ মাধ্যমিকে কত শতাংশ ছাত্রছাত্রী পাস করল?

কত শতাংশ ছাত্রছাত্রী এবছর পাশ করেছে?

কলকাতা: আজ ফলপ্রকাশ হল চলতি বছরের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হল। 

কত শতাংশ ছাত্রছাত্রী এবছর পাশ করেছে?

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

গত ২ এপ্রিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করে ৭ লক্ষ ৪৫ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী। ৯৬.০৮ শতাংশ পরীক্ষায় বসে। ৮৮.৪৪ শতাংশ পাস করেছেন। কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই। এই বছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিলেন। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছিল। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা এড়াতেই এই ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

আরও পড়ুন - HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন

করোনা আবহে বিশেষ ব্যবস্থা: করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুলেই পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা। যা এই প্রথম। করোনা আবহে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

এর আগে, করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, এই প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। এ বারে ৮ লক্ষের বেশি পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget