এক্সপ্লোর

WB HS Results Toppers: ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন অষ্টম সৌভিকের

West Bengal HS Results 2022 declared today: ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়। অধ্যাপকও নয়। তাঁর জীবনের বড় স্বপ্ন ডিফেন্সে কাজ করার।

হিন্দোল দে, কলকাতা: ডাক্তার বা ইঞ্জিনিয়ার (Engineer) নয়। অধ্যাপকও নয়। তাঁর জীবনের বড় স্বপ্ন ডিফেন্সে (Defence) কাজ করার। এমনই কথা জানালেন উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস। 

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় (Merit List) আসার স্বপ্ন ছিল। তার জন্য মন দিয়ে পড়াশোনাও (Study) করেছেন। কিন্তু একেবারে প্রথম দশে ঢুকে পড়বেন এমন ভাবনা ছিল না সৌভিকের। কলকাতার চেতলা বয়েজ হাইস্কুলের ছাত্র সৌভিক। তিনি বলেন, 'খুবই খুশি হয়েছি। ভাল পরীক্ষা দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যদি মেধাতালিকায় আসি। প্রথম কুড়ির মধ্যে হলেও হতো। ভাবিনি অষ্টম হয়ে যাব। আমি খুব খুশি।' যদিও শুধু পড়াশোনা নয়। খেলাধূলাতেও (Sports) সমান স্বচ্ছন্দ সৌভিক। প্রতিদিন সকালে খেলার জন্য সময় রাখতেন তিনি। জানালেন এমনটাই। ঘড়ি ধরে পড়াশোনা (Study) করেননি বলে জানালেন তিনি। পড়াশোনার জন্য সেরকম চাপও নেননি।  

কীভাবে প্রস্তুতি চলেছে?
নির্দিষ্ট ভাবে কোনও রুটিন ফলো করার কথা বলেননি সৌভিক দাস (Souvik Das)। প্রতিদিনই নিয়ম করে পড়তেন। খেলাধূলা করতেন, পাশাপাশি ভাল করে পড়াশোনাও করেছেন তিনি। 
অনলাইনে পড়াশোনা করতে সমস্যা হয়েছে? কোভিডের (Covid) জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। মূলত অনলাইনেই পড়াশোনা হয়েছে। সমস্য়া হয়নি? সৌভিক জানালেন, স্কুলের শিক্ষকরা খুব ভাল করে সাহায্য করেছেন। পাশাপাশি প্রাইভেট টিউশনের শিক্ষকরাও খুব সাহায্য করেছেন। সেভাবেই প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন তিনি। 

ভবিষ্যতে কী হতে চান সৌভিক:
কমার্স নিয়ে পড়তে চান অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস। সিএ (CA) পড়তে চান তিনি। তবে তাঁর বড় স্বপ্ন ডিফেন্সে বা প্রতিরক্ষা ক্ষেত্রে যোগদান করার।  তিনি বললেন, 'নবম শ্রেণি থেকে ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। তাঁরাও দেশের স্তম্ভ।'

সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com

উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন https://wb12.abplive.com

আরও পড়ুন: সামনের বছর পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক, জানাল সংসদ

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget