এক্সপ্লোর

WB HS Results 2023: ২৪ মে ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের, রোল নম্বর দিলেই দেখা যাবে রেজাল্ট

WB Higher Secondary Results 2023: অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।

কলকাতা: চলতি সপ্তাহে প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Results 2023)। বুধবার, ২৪ মে ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council Of Higher Secondary Education)। অন্যান্য বছরের মতো এবারও ফল দেখা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। শুধুমাত্র রোল নম্বর দিলেই ফল দেখতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষার্থী। 

চলতি সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল: এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছেন, করোনার কারণে তাঁদের মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তাঁদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষায় পরিণত হয়েছে। আর এবার, পরীক্ষার্থীর সংখ্য়ায় বেনজিরভাবে মাধ্যমিককে টপকে গেছে উচ্চমাধ্যমিক। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষা নিয়ামক সংস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিক দিন ঘোষণার আগেই ট্যুইট করে রেজাল্টের দিন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবছর, ১৪ থেকে ২৭ মার্চ ৬০টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। তার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হবে। প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩১ মে হাতে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। 

কীভাবে দেখবেন ফল? 

অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। ২৪ মে বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে সংসদ। এবিপি আনন্দের ওয়েবসাইট, bengali.abplive.com-এ সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে। শুধুমাত্র রোল নম্বর দিলেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

গত সপ্তাহে প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকার প্রথম দশে আছে ১১৮ জন। প্রথম দশের মেধা তালিকায় থাকা ১৬ জেলার ১১৮ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া। মেধা তালিকার প্রথম ১০টি স্থানে থাকা ১১৮ জন কৃতীর মধ্যে ২১ জন মালদা জেলার। পূর্ব বর্ধমানের ১৭ জন এবং বাঁকুড়ার ১৪ জন। মেধাতালিকায় নজর কেড়েছে রামকৃষ্ণ মিশন। মালদার ২১ জনের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রথম দশের ১১৮ জনের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া রয়েছে ১২ জন। অন্যদিকে, বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ৭ জন ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৬ জন ছিল প্রথম দশে।

আরও পড়ুন: Passports in India: নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন

ভিডিও

Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget