এক্সপ্লোর

WB HS Results 2023 Toppers: 'পড়াশোনাকে প্যাশন করেছি, ভবিষ্যতে অর্থনীতি নিয়েই পড়ব', এবিপি আনন্দকে জানালেন উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু

WB Uccha Madhyamik Result 2023:এবিপি আনন্দকে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার এত প্রত্যাশা ছিল না। আমার অত কনফিডেন্স ছিল না। তবে হ্যাঁ, প্রথম এর মধ্যে থাকব এটা ভেবেছিলাম।

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতকরার হিসেবে পেয়েছেন ৯৯.২ শতাংশ। 

এবিপি আনন্দকে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার এত প্রত্যাশা ছিল না। আমার অত কনফিডেন্স ছিল না। তবে হ্যাঁ, প্রথম এর মধ্যে থাকব এটা ভেবেছিলাম। তবে প্রথম হব অতটাও আশা করিনি। লকডাউনে মাধ্যমিক পরীক্ষা ছিল। সেই সময় এত পড়াশোনা করিনি। বিজ্ঞানের প্রতি বিশেষ ভাললাগা তাই তৈরি হওয়ার জায়গায় ছিলাম না। এই কম্বিনেশন নিয়েছি নিজের ভাললাগা থেকে। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করতে চাই। অঙ্ক ভীষণ ভাল লাগে আমার। ইকো  স্ট্যাট ম্যাথ নিয়েই এগোতে চাই। এর থেকে ভ্যালুয়েবল স্ট্রিম আর কিছু নেই। আমি এই স্ট্রিমটিকে সিউডো সায়েন্স বলতাম।'   

শুভ্রাংশু বলেন, 'শুধু দুজন নোবেল প্রাপকরা নয়। আমি রাজনীতি থেকে বিশ্বের দার্শনিকদের কথাও ভাবতাম সবসময়। শুধু পড়াশুনো করলে হয় না। সবার প্যাশন থাকতে হয়। বই পড়া, সিনেমা দেখেছি। পড়াশুনোকে প্যাশন করেছি। ঠিকঠাক মতো পড়াশুনো করলে দিনে ৪ ঘণ্টা পড়াশুনো করলেই হয়। আমি তাই করতাম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটি ঐতিহ্য রয়েছে। আমার স্কুলের সকলকে, আমার পরিবার এই সাফল্যর নেপথ্যে রয়েছে।' 

তিনি কোন বিষয়ে কত নম্বর পেলেন, দেখে নিন-

এবিপি আনন্দ-র ওয়েবসাইটে চোখ রেখে দেখা গেল তাঁর ফলাফল। শুভ্রাংশু প্রথম ভাষা বাংলায় পেয়েছেন ৯০। গ্রেড পার্সেনটাইল ৯৯.৩৫। দ্বিতীয় ভাষা ইংলিশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮। গ্রেড পার্সেনটাইল ৯৯.৯২। অর্থনীতি ছিল তাঁর বিষয়। তাতে পেয়েছেন পূর্ণমান ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০।  অঙ্কে পেয়েছেন ১০০ য় ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। স্ট্যাটিসটিকসে পেয়েছেন ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। কম্পিউটার সায়েন্সে পেয়েছেন ৯৮ । গ্রেড পার্সেনটাইল ৯৯.৭৬।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। দশম স্থানে রয়েছে কলকাতা। হুগলি থেকে সবথেকে বেশি ১৮ জন রয়েছেন মেধা তালিকায়। এবার পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। মার্কশিট মিলবে ৩১ মে। ২০২৪-এর উচ্চমাধ্যমিক শুরু হবে ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। বদল হয়েছে পরীক্ষার সময়। আগামী বছর পরীক্ষা হবে বেলা ১২টা দুপুর সোয়া ৩টে পর্যন্ত। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget