এক্সপ্লোর

Madhyamik Results 2022: 'দিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা' করতেন পঞ্চম স্থানাধিকারী সম্রাট

West Bengal Madhyamik Result 2022: এরপর কী পড়ার ইচ্ছে রয়েছে? 'নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছি। নিট (NEET) ক্র্যাক করার ইচ্ছে রয়েছে। সেই জন্যই পড়াশোনা করছি।'

কলকাতা: এবছর মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) প্রকাশিত মাধ্যমিকের মেধাতালিকায় (Marit List) নাম রয়েছে মোট ১১৪ জনের। তাঁদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। এদের মধ্যে অন্যতম বসিরহাট (Basirhat) সাবডিভিশনের সম্রাট মণ্ডল। কেমন ছিল তাঁর প্রস্তুতিপর্ব? এরপর কী নিয়ে পড়াশোনা করতে চায় সে? এবিপি আনন্দকে পড়ুয়া জানালো সেই কথা।

উচ্ছ্বসিত সম্রাট মণ্ডল

বসিরহাট সাবডিভিশনের সম্রাট মণ্ডল এবারের মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র সম্রাট। স্কুলে প্রথম স্থান অধিকার করেছে সে। স্কুলের সার্বিক ফলও বেশ ভাল বলেই জানাচ্ছে সম্রাট।

প্রথম এবিপি আনন্দের পর্দাতেই নিজের দুর্দান্ত রেজাল্টের কথা শোনেন সম্রাট। নিজের নাম শুনে উচ্ছ্বসিত তিনি। 'মেধাতালিকায় থাকব বলে আশা করেছিলাম। ৮৫ শতাংশের ওপরে নম্বর পাব আশা করেছিলাম।' বলছেন সম্রাট মণ্ডল।

কতটা পরিশ্রম করতেন সম্রাট? 'অনেকটাই পরিশ্রম করেছি। দিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতাম। সর্বোপরি বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম আর স্কুলের শিক্ষকদের সহায়তা, প্রাইভেট টিউটরদের সাহায্য ছিল। তাছাড়া সেলফ স্টাডি যেটা করেছি সেটা খুব সাহায্য করেছে।'

এরপর কী পড়ার ইচ্ছে রয়েছে? 'নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছি। নিট (NEET) ক্র্যাক করার ইচ্ছে রয়েছে। সেই জন্যই পড়াশোনা করছি।'

আরও পড়ুন: Madhyamik Results 2022: পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, রইল জেলাভিত্তিক পাশের হার

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হস্টেলে থাকাও শুরু করেছে সম্রাট। ১ মাস থেকে এসেছে। প্রথমে বাড়ি ছেড়ে একা থাকতে সমস্যা হলেও এখন অ্যাডজাস্ট করতে হচ্ছে, জানাচ্ছে সম্রাট মণ্ডল। 

একনজরে পরের বছরের মাধ্যমিকের সূচি-

মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, 

  • আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
  • দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
  • ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
  • ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা
  • জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
  • ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
  • ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
  • ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget