এক্সপ্লোর

WB Municipal Election 2022: রাজ্যপাল আগামীকাল বিজেপির পতাকা নিয়ে বনধ করুন: ফিরহাদ হাকিম

আজকের নির্বাচন এবং আগামীকালকের বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে রাজ্যপালকে সরাসরি বিঁধলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

কলকাতা: কোথাও হুড়মুড়িয়ে বুথে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হল EVM। কোথাও মেঝেতে পড়ে রইল ভোটযন্ত্র। মাটিতে ভেঙে পড়ে EVM। কোথাও আবার EVM ভেঙে দেওয়ার চেষ্টা চলল। ৭ জেলায় ১০টি পুর এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয়ছে ১৪টি ইভিএম। অধিকাংশ ক্ষেত্রে আঙুল উঠেছে বিজেপির (BJP) দিকে। কোথাও আবার নাম জড়িয়েছে তৃণমূলেরও (TMC)। গ্রেফতার করা হয়েছে তিন বিজেপি প্রার্থীকে। আজকের নির্বাচন এবং আগামীকালকের বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে রাজ্যপালকে (Rajyapal) সরাসরি বিঁধলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

আজ ভোট সম্পর্কে রাজ্যপাল বলেন, 'পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নেই একেবারেই। পাঁচ রাজ্যে যখন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তখন এই রাজ্যে নানা অশান্তি আর সন্ত্রাস দেখা গিয়েছে।' রাজ্যপালের এই বক্তব্যের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, 'এখানে কয়েকটা জায়গায় বিজেপি, সিপিআইএমের প্ররোচনায় গণ্ডগোল হয়েছে। সেটাই যদি শতাংশের হিসেবে দেখা যায়, তাহলে তা খুবই কম। এগারো হাজার বুথের মধ্যে ২০টা বুথে গোলমাল হয়েছে। সুতরাং এটা কোনও সংখ্যাই নয়। আমি মহামান্য রাজ্যপালকে বলতে চাই, আগামীকাল বিজেপির পতাকা নিয়ে রাস্তায় নেমে বনধ করুন। ওটাতেই আপনাকে আরও বেশি ভালো লাগবে। সরাসরি পার্টিটা করুন। রাজভবনটাকে কলঙ্কিত করবেন না।'

আরও পড়ুন - WB Municipal Election 2022: আগামীকাল বনধ হবে না: ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, আগামীকাল বিজেপি ডাকা বনধ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'বাংলার মানুষের উপর যাতে কোনও অসভ্যতা, কোনও অপদস্ততা না হয়। বাস মালিক সংগঠনকে, পরিবহন সংগঠনকে, ব্যবসায়ী সংগঠনকে, সবাইকে বলছি, দোকান পাঠ খুলুন। আদালত খুলুন, বাজার খুলুন। কাল সব কিছু খোলা থাকবে। প্রশাসন কড়া হাতে সব অরাজকতা থাকবে। এটা বনধ নয়, এটা অরাজকতা। বাংলাকে বদনাম করার চক্রান্ত। এটাকে কড়া হাতে প্রশাসন আটকাবে। এবং কখনও বাংলার মানুষ আর সেই আগের ৩৪ বছরে ফিরতে চায় না। বনধ, হরতালের বাংলা, সেই বাংলায় আর মানুষ ফিরতে চায় না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোদমে এর বিরোধিতা করছি। এবং যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, তাদের ধিক্কার জানাই। বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget