এক্সপ্লোর

WB Municipal Election Result 2022: অশোক ভট্টাচার্যের অতি আত্মবিশ্বাস ও অহংকারই শিলিগুড়িতে ডোবাল, বললেন কংগ্রেস নেতা

WB Municipal Election Result 2022:ভোট গণনার প্রবণতা অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকলেও অনেকটাই পিছিয়ে বামফ্রন্ট (Left Front)। শিলিগুড়িতে গত পুরভোটে জিতেছিল বামফ্রন্ট।

 

শিলিগুড়ি (দার্জিলিং) : রাজ্যে চার পুরসভা বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দনগরে পুরভোটের ভোট গণনা চলছে (West Bengal Municipal Election 2022 Results)। চারটি পুরসভাতেই ভোট গণনায় বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। শিলিগুড়িতেও (Siliguri)এগিয়ে তৃণমূল। ভোট গণনার প্রবণতা অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকলেও অনেকটাই পিছিয়ে বামফ্রন্ট (Left Front)। শিলিগুড়িতে গত পুরভোটে জিতেছিল বামফ্রন্ট। কংগ্রেসের (Congress) সমর্থনে পুরসভা চালিয়েছিল বামফ্রন্ট। গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে ওয়ার্ড ভিত্তিক ফলাফলে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও পুরভোটে তারা তৃতীয় স্থানে রয়েছে। তবে এবার শিলিগুড়ি পুরসভায় ক্ষমতা দখলের পথে তৃণমূল। অন্তত ভোট গণনায় এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পুরভোটে তৃণমূলের এই সাফল্যের জন্য বামফ্রন্টকে দায়ী করলেন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার। তিনি বলেছেন, বামফ্রন্টের অতিরিক্ত আত্মবিশ্বাস ও অশোক ভট্টাচার্যের অহংকারই ডুবিয়েছে। বারবার জোটের কথা বলেও তারা আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করে সেই সম্ভাবনায় জল ঢেলেছে। জোট বেঁধে কংগ্রেস-বাম লড়াই করলে ভোটারদের আস্থার অর্জন করতে পারা যেত। কিন্তু বামফ্রন্টের অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকারই ডুবিয়েছে।

তিনি বলেছেন, কোনও জোটই হয়নি। জোটের নামে ভাষণবাজি হয়েছে।  গত দুই বছর ধরে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সিপিএম এককভাবে প্রার্থী ঘোষণা করে দেয়।

শিলিগুড়িতে এবার নিজেও হেরে গিয়েছেন অশোক ভট্টাচার্য। ছ'নম্বরে ওয়ার্ডে পরাজিত হলেন তিনি। উল্লেখ্য, এই ছ'নম্বর ওয়ার্ড থেকেই বছর বছর জিতে এসেছেন অশোকবাবু। ওই ওয়ার্ডের ৩২ শতা‌ংশ মানুষই সংখ্যালঘু। তাঁদের সমর্থনই সেখানে দিনের পর দিন ক্ষমতায় রেখেছে বামেদের। কিন্তু এ  বছর বিধানসভা নির্বাচন থেকেই ছবি পাল্টাতে শুরু করে।

গতকালও পুরসভায় বামফ্রন্টের জয়ের ব্যাপারে আশাপ্রকাশ  করেছিলেন অশোক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, তাঁর কাছে যে তথ্য এসেছে, তাতে এবারও বামফ্রন্ট ভালো ফল করবে। বোর্ড গঠনের জন্য প্রয়োজনে কংগ্রেসের সাহায্য নেওয়ার কথাও বলেছিলেন তিনি। তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, দরকার হলে অবশ্যই কংগ্রেস বামফ্রন্টকে সাহায্য করবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget