এক্সপ্লোর

WB Municipal Election Result: হাফ সেঞ্চুরির পথে তৃণমূল, ৪৬টি ওয়ার্ডে জয় হস্তগত, ত্রিশঙ্কু ঝালদায়

WB Municipal Election Result: ঝালদা পুরসভায় আবার ত্রিশঙ্কু হয়ে গিয়েছে। সেখানে ৫টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল এবং কংগ্রেস। দাঁইহাট পুরসভাও তৃণমূলের দখলে গিয়েছে।

কলকাতা: ঝালদা বাদ দিলে বকেয়া পুরসভা নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্য়াহত থাকছে। সেখানেই শুধু ফলাফল ত্রিশঙ্কু। তৃণমূল এবং কংগ্রেস উভয়ই ৫টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে। তবে এমনটা হওয়ারই ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০২১-এর বিধানসভা নির্বাচন, কলকাতা, আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগরের ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে  বকেয়া ১০৮ পুরসভার নির্বাচনেও (WB Municipal Election Result) । বুধবার সকালে ভোটগণনা শুরু হতেই তার স্পষ্ট আভাস মেলে। সকাল ১০টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ৪৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল (TMC)।

একেবারে আলোড়ন সৃষ্টিকারী কিছু না ঘটলে, বকেয়া পুরসভা নির্বাচনেও (WB Municipal Election Result) যে রাজ্যে সবুজ ঝড় বইতে চলেছে, তা নিয়ে সন্দিহান খুব কম জনই। বুধবার সকালে ভোটগণনা শুরু হতেই তার স্পষ্ট আভাস মিলল। সকাল ১০টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ৪৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল (TMC)।

কমিশন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ দিন সকাল ১০টা পর্যন্ত গুসকরা, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, কাটোয়া, নবদ্বীপ, ইংরেজবাজার, সাঁইথিয়া, বীরভূম, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, ফালাকাটা, মাল, অশোকনগর-কল্যাণগড়,  চন্দ্রকোণা, তারকেশ্বর, বোলপুর, জয়নগর, রামজীবনপুর, সিউড়ি, উলুবেড়িয়া, রামপুরহাট, রঘুনাথপুর, কোচবিহার, কান্দি, ঝাড়গ্রাম, ওল্ড মালদা, বারুইপুর পুরসভা তৃণমূলের হাতে উঠেছে। বিরোধীশূন্য হয়ে গিয়েছে সিউড়ি পুরসভা। জলপাইগুড়ির তিনটি পুরসভাই তৃণমূলের দখলে।

অন্য দিকে, হুগলির কোন্নগরে ২টি ওয়ার্ডে, বৈদ্যবাটিতে ২টি ওয়ার্ডে, ডানকুনি ১ টি ওয়ার্ডে, উত্তরপাড়া কোতরং পুরসভায় ২ টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। বাঁকুড়ার সোনামুখীর ১টি ওয়ার্ডে, পুরুলিয়ার রঘুনাথপুরে ৫টি ওয়ার্ডে, পুরুলিয়ার রঘুনাথপুরে ১টি ওয়ার্ডে, বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে এবং বাঁকুড়ার ১ টি ওয়ার্ডে বামেরা জয়ী হয়েছে। বিরোধীশূন্য বজবজ। সেখানে ২০টি ওয়ার্ডেই জয়ী জোড়াফুল শিবির। দার্জিলিংয়ে ১৪টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি। কাঁথি উত্তরে হারলেন বিজেপি প্রার্থী সুমিতা সিংহ। উত্তরপাড়ায় জয়ী বাম প্রার্থী।

আরও পড়ুন: WB Municipal Election 2022: পুরভোটে অক্ষত অভিষেক-গড়, ডায়মন্ড হারবার পুরসভা দখল তৃণমূলের

পুরুলিয়ার ঝালদা পুরসভায় আবার ত্রিশঙ্কু হয়ে গিয়েছে। সেখানে ৫টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল এবং কংগ্রেস। দাঁইহাট পুরসভাও তৃণমূলের দখলে গিয়েছে। ক্ষীরপাই, কালিয়াগঞ্জ, বেলডাঙাতেও জয়ী হয়েছে তারা। 

এ দিন রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা চলছে ১০৭টি পুরসভার। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থীর সংখ্যা ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget