এক্সপ্লোর

WB Municipal Poll 2022: পুর-প্রচার ঘিরে ফের উত্তপ্ত বিধাননগর, বিজেপি নেতা শীলভদ্র দত্তকে হেনস্থার অভিযোগ

Bidhannagar MC Election 2022: শনিবারের পর রবিবার, পুর-প্রচার ঘিরে ফের উত্তাপ ছড়াল বিধাননগরে (Bidhannagar)। বিজেপি প্রার্থীর প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উঠল মারধরের অভিযোগও।

রঞ্জিত সাউ, বিধাননগর: বিধাননগর (Bidhannagar) পুরভোটের (Municipal Election 2022) প্রচার ঘিরে ৩১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বিজেপি (BJP) নেতা শীলভদ্র দত্তকে (Shilbhadra Dutta) হেনস্থার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বিজেপি নেতার দাবি, এদিন ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার সমর্থনে পূর্ত ভবন আইল্যান্ডের কাছে প্রচার করার সময় মহিলা বিজেপি কর্মীদের মারধর করা হয়। গাড়ি থেকে নামিয়ে বিজেপি নেতা শীলভদ্র দত্তকেও হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) অনুগামীদের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ, প্রচারে থাকার চেষ্টা, দাবি সব্যসাচী দত্তর।

শনিবারের পর রবিবার, পুর-প্রচার ঘিরে ফের উত্তাপ ছড়াল বিধাননগরে। বিজেপি প্রার্থীর প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উঠল মারধরের অভিযোগও। ঘটনাস্থল বিধাননগর পুরসভার অন্যতম নজরকাড়া কেন্দ্র ৩১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী, বিজেপি ফেরত সব্যসাচী দত্ত। আর বিজেপির হয়ে লড়ছেন দেবাশিস জানা।

রবিবার দেবাশিস জানার সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত। অভিযোগ, সেই সময় পূর্তভবন আইল্যান্ডের কাছে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালায় তৃণমূল। দেবাশিস জানা বলেন, “যতবার প্রচারে বেরোচ্ছি আটকানো হচ্ছে। পুলিশকে রিপোর্ট করেছি। কোনও গাড়ি আসেনি। ভোটের ট্রেলার দেখছেন তো? মানুষ তো আতঙ্কে ভোট দেবে না।’’

বিজেপি নেতার শীলভদ্র দত্তের অভিযোগ, সব্যসাচী দত্তর গুন্ডাবাহিনী এটা করেছে। ভাল করে জানে তাঁকে মানুষ ভোট দেবে না। পাল্টা সব্যসাচী দত্ত বলেন, অবান্তর কথা। মিডিয়ার সামনে বেঁচে থাকতে চায়। আর কিছু নয়। উল্লেখ্য, ২০০৫-এর পুর নির্বাচনে তৃণমূলের টিকিটে ৩১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন দেবাশিস জানা। ২০১০ থেকে এই ওয়ার্ডে জিতে আসছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।গত বিধানসভা ভোটের সময় দু’জনেই ছিলেন বিজেপিতে। কয়েক মাস আগে তৃণমূলে ফেরেন সব্যসাচী। একদা সহযোদ্ধা এখন পুরভোটে প্রতিপক্ষ। তাই তরজার পারদ চড়ছে ক্রমশ।

আরও পড়ুন: Hooghly News: সিঙ্গুরে তৈরি হচ্ছে মাছের ভেড়ি, মুখ্যমন্ত্রীর সরষের মধ্যে ভূত ছিল! কটাক্ষ দিলীপের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget