এক্সপ্লোর

WB Municipal Polls 2022: ‘শান্তিপূর্ণ ভোট কী ভাবে হয়, দেখুক বামেরা’, প্রচারে বেরিয়ে বললেন কৃষ্ণা

WB Municipal Polls 2022: এ দিন সকালে ব্লকে ঘুরে ঘুরে প্রচার সারেন কৃষ্ণা। কোভিড বিধি মেনেই প্রচার সারেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

রঞ্জিত সাউ, কলকাতা: ভোটে জিতলে (WB Municipal Polls 2022) মেয়র কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে দলের অন্দরেই। তবে সে সব সরিয়ে রেখে আপাতত প্রচারে মন দিচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বিধাননগর পুরসভা নির্বাচনে (Bidhannagar Municipal Elections) ২৯ নম্বরও ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল সকাল প্রচারে দেখা গেল তাঁকে। সেখানে জয় নিয়ে আত্মবিশ্বাসও ঝরে পড়ল তাঁর গলায়।

এ দিন সকালে ব্লকে ঘুরে ঘুরে প্রচার সারেন কৃষ্ণা। কোভিড বিধি মেনেই প্রচার সারেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সমর্থন প্রার্থনা করেন। সেখানে কৃষ্ণা বলেন, ‘‘বিগত দিনে যে ভাবে কাজ করেছে তৃণমূল, নির্বাচনে তার ফল মিলবে। মানুষ যে ভাবে সাড়া দিচ্ছেন, তাতে ফল ভাল হবেই।’’

কলকাতা পুরভোটের (Kolkata Municipal Polls) প্রসঙ্গ তুলে এ দিন বিধাননগর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় বামফ্রন্ট। সুষ্ঠ ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সারার আবেদন জানান। তা নিয়ে প্রশ্ন করলে কৃষ্ণা বলেন, ‘‘৩৪ বছর বাম শাসনে যে ভাবে ভোট হয়েছে, আজকের দিনে তা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল। কী ভাবে শান্তিপূর্ণ ভোট করাতে বয়, তা বসে দেখতে হবে বামফ্রন্টকে।’’

আরও পড়ুন: Calcutta Highcourt: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দলের

প্রচার চলাকালীন এ দিন এলাকার বেশ কিছু গেস্ট হাউস মালিকের সঙ্গে কথা বলেন কৃষ্ণা। তাঁদের কৃষ্ণা জানান, নির্বাচনের আগের তিন দিন গেস্ট হাউসে বাইরে থেকে আসা কাউকে রাখা যাবে না। পুরভোটের আগে বহিরাগতরা এসে যাতে ঝামেলা পাকাতে না পারে, তার জন্যই এমন উদ্যোগ বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

করোনা আবহে ২২ জানুয়ারি থেকে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর—এই চার পুরসভা কেন্দ্রের নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করা হয়েছে।

বিধাননগরে এ বার প্রাক্তন মেয়র কৃষ্ণা এবং বিজেপি থেকে তৃণমূলে ফেরত আসা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta), দু’জনকেই টিকিট দিয়েছে তৃণমূল। সব্যসাচী ভোটের ময়দানে নামছেন ৩১ নম্বর ওয়ার্ড থেকে। কৃষ্ণা ভোটে লড়বেন ২৯ নম্বর ওয়ার্ড থেকে। ফলে, বিধাননগর পুরসভা নিয়ে তৈরি হয়েছে নানা রকমের জল্পনা। তবে বিধাননগরের বিদায়ী ডেপুটি মেয়র এবং তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে এ বার আর পুরসভায় প্রার্থী করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget