এক্সপ্লোর

WB Narendra Modi Meeting: কাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি; শেষ মুহূর্তে ব্যস্ততা দুর্গাপুরে, কড়া নিরাপত্তার বন্দোবস্ত

Narendra Modi News: অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুরে নেহরু স্টেডিয়াম পর্যন্ত সড়কপথে পুলিশের তরফে চলল নিরাপত্তার ট্রায়াল রান। 

দুর্গাপুর: বিহার থেকে আগামীকাল বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি। তাঁর আগে দুর্গাপুরে চরম ব্য়স্ততা দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের মধ্য়ে। দোকানদার থেকে পথচারীদের মধ্য়ে হ্য়ান্ড বিল বিলি করা হয়। এর পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে সভাস্থল পরীক্ষা করে পুলিশ। চলল বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি। অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুরে নেহরু স্টেডিয়াম পর্যন্ত সড়কপথে পুলিশের তরফে চলল নিরাপত্তার ট্রায়াল রান। 

ক্য়ালেন্ডারে ৭-৮ মাস বাকি থাকলেও, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। রাজনীতির পারদ চড়ছে পরপর হাইভোল্টেজ কর্মসূচিতে। এরইমধ্যে আগামীকাল শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। যা ঘিরে সাজসাজ রব দুর্গাপুরে। মোদির সভা উপলক্ষে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে পাশাপাশি ২টি মঞ্চ। একটি মঞ্চে ৫ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আসানসোল থেকে কলকাতা, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)-এর পাইপলাইনের শিলান্যাস-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর পাশে আরেকটি মঞ্চে জনসভা করবেন তিনি। সভা সেরে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

বুধবার বিজেপি শাসিত রাজ্য়ে বাঙলাভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে তৃণমূল। একই দিনে অনুপ্রবেশ ইস্য়ুতে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন শুভেন্দু অধিকারী। এরপর সামনেই রয়েছে তৃণমূলের একুশে জুলাই। তবে তার আগে শুক্রবারই রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। দুর্গাপুরে তাঁর সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। গতকাল থেকেই স্নিফার ডগ নিয়ে দফায় দফায় সভাস্থল পরীক্ষা করা হয়। আসে বম্ব স্কোয়াডও। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়, সকলেই ছিলেন এখানে।

এদিকে ২১ জুলাই তৃণমূলের ধর্মতলার সভার আগে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক। শিবপুরের ফোরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে হোর্ডিং ছেঁড়া অবস্থায় মিলেছে। তৃণমূলের তরফে এ নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী  রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা বেশিরভাগ হোর্ডিং ছেঁড়া হলেও, মন্ত্রী অরূপ রায়ের নাম লেখা হোর্ডিংগুলিতে কাঁটা-ছেঁড়া নেই। বিজেপির অভিযোগ, এটা ২১ জুলাই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। মন্ত্রী অরূপ রায়ের দাবি, ঘটনার পিছনে বিজেপি, সিপিএম রয়েছে। CC ক্যামেরার ফুটেজ পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন মন্ত্রী।                                            

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget