এক্সপ্লোর

Rajya Sabha By Election: পুজোর মাঝেও ফের ভোট ! কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে কবে নির্বাচন ? দিনক্ষণ ঘোষণা কমিশনের

Koel Mallick: কোয়েল মল্লিকের পদত্যাগের কারণে খালি হওয়া আসনে উপনির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের।

কলকাতা: চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের পর জুলাই মাসের ১৬ তারিখ রথ যাত্রার দিন সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। রাজ্যসভায় পদত্যাগী তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনেই এবার হবে ভোট। দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।                                                                                  

আগামী ১৬ অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে হবে ভোট। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, দুর্গাপুজোর ষষ্ঠী অর্থাৎ দেবী দুর্গার বোধন-এর দিনেই হচ্ছে ভোট। ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই দিনে হবে গণনা ও ফলপ্রকাশ। মনোনয়ন জমার শেষ দিন ৬ অক্টোবর, প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশের ১০ ও উত্তরাখণ্ডের ১টি রাজ্যসভা আসনেও হবে এই দিনে নির্বাচন। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।                                        

আরও পড়ুন - পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৯৩৩টি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কারণ কী ?

চলতি বছরের বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন তৃণমূল কংগ্রেস দলের চারজন। কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২৬-এর ভোটে উল্টে যায় খেলা। ভোটে হেরে তাসের দেশের মত ভেঙে পড়ে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই সদ্য নির্বাচিত হওয়া রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী। কোয়েলের আগে তৃণমূলের আরও তিন রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদ ছেড়েছিলেন। পরবর্তী সময়ে ওই তিন প্রাক্তন সাংসদ বিজেপির প্রার্থী হিসেবে আবার রাজ্যসভায় নির্বাচিত হন। 

উল্লেখ্য, রাজ্যসভার চেয়ারম্যান  C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন কোয়েল মল্লিক। ২০ জুলাই প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল। সেই অধিবেশনে যোগদান করলে, সেটাই হত কোয়েল মল্লিকের প্রথম অধিবেশন। তার আগেই ইস্তফা দেন তিনি। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget