এক্সপ্লোর

WBCHSE: জেইই মেনের সঙ্গে নির্ঘণ্ট-সংঘাত, বদলাতে পারে উচ্চমাধ্যমিকের সূচি

WBCHSE 2022: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে।''

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জেইই মেন (JEE Main) ও উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট-সংঘাত জেরে বদলাতে পারে উচ্চমাধ্যমিকের (Higher secondary Examination 2022) পরীক্ষা সূচি। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে।  

এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেনের যে সূচি ঘোষণা করেছে তার সঙ্গে একইদিনে উচ্চমাধ্যমিকের একটা পরীক্ষা পড়ে যাচ্ছে। যাঁরা ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি নিয়ে পড়েন তাঁদের একটা বড় অংশ এই পরীক্ষায় বসেন। ফলে একইদিনে পরীক্ষা হলে সমস্যা পড়বেন তাঁরা।

এই বিষয়ে আজ বুধবার নবান্নে একটি বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা সূচি রদবদল করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২৩ এপ্রিল রাজ্য়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স। এই প্রেক্ষাপটে বদলাতে পারে পরীক্ষা সূচি। আগামী সপ্তাহে এই পরিবর্তিত নির্ঘণ্ট জানা যেতে পারে।

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফেব্রুয়ারি মাসে খুলেছে স্কুল। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হয় শিক্ষা প্রতিষ্ঠান। 

উল্লেখ্য গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল।’জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও। 

আরও পড়ুন: Businessman Murder Update: এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার অভিযুক্ত

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীদের হাতেই 'আক্রান্ত' ডেবরার বিজেপি বিধায়ক, তোলাবাজির অভিযোগে সংঘাত
বিজেপি কর্মীদের হাতেই 'আক্রান্ত' ডেবরার বিজেপি বিধায়ক, তোলাবাজির অভিযোগে সংঘাত
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget