এক্সপ্লোর

HS Schedule 25-26: বদল আসছে উচ্চ মাধ্যমিকের পদ্ধতিতে, সামনের বছর কীভাবে হবে পরীক্ষা?

WBCHSE: উচ্চ মাধ্যমিক হত শুধুমাত্র দ্বাদশের সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। ২০২৫ সালে অর্থাৎ চলতি বছরে এটাই শেষ বার্ষিক পরীক্ষা।

কলকাতা: প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। বার্ষিক পরীক্ষা হিসেবে এবছরই যা শেষ। চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার করে হবে পরীক্ষা। কীভাবে সেই পরীক্ষা হবে এবং কবে থেকে হবে এদিন তা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

উচ্চ মাধ্যমিক হত শুধুমাত্র দ্বাদশের সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। ২০২৫ সালে অর্থাৎ চলতি বছরে এটাই শেষ বার্ষিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে দিল্লি বোর্ডগুলি বছরে দু'বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। এবার উচ্চ মাধ্যমিকও বছরে দু'বার হবে। একটি শিক্ষাবর্ষে দুটি পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। ২০২৫ সালের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে  প্রথম ব্য়াচ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে।

গত বছর একাদশ শ্রেণিতে শুরু হয়েছে এই সেমিস্টার পদ্ধতি। দুটো বছর মিলিয়ে মোট ৪টি চারটি সেমিস্টার হবে। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে দ্বাদশ শ্রেণিতে। এদিন ফল প্রকাশের সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শুরু হবে- ৮ সেপ্টেম্বর-২২ সেপ্টেম্বর, ফোর্থ সেমিস্টার শুরু হবে - ২২ ফেব্রুয়ারি- ২৭ ফেব্রুয়ারি । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রথম ও তৃতীয় সেমিস্টার MCQ ভিত্তিক পরীক্ষা হবে। যার মূল অর্থ পড়ুয়াদের চিন্তাভাবনা এবং যুক্তিকে সামগ্রিকভাবে উৎসাহিত করা। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে SAQ এবং DQ থাকবে। যাতে লেখার দক্ষতা বাড়ে। 

পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। সংসদের তরফে সাংবাদিক বৈঠকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ জন। তবে উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাঁদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ফল জানা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইটে। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget