এক্সপ্লোর

WBJEE Result: কবে ফলপ্রকাশ জয়েন্টের? ঘোষণা করল বোর্ড

WBJEE Result 2025: পরীক্ষার তিন মাস পর অবশেষে জানা গেল ফলপ্রকাশের সম্ভাব্য দিন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামী ৭ অগাস্ট প্রকাশিত হতে পারে রাজ্য জয়েন্টের ফল। সাংবাদিক বৈঠকে জানাল বোর্ড। পরীক্ষার তিন মাস পর অবশেষে জানা গেল ফলপ্রকাশের সম্ভাব্য দিন। পরীক্ষার্থীদের সোশ্যাল ক্যাটেগরি আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 

চলতি বছর ২৭ এপ্রিল পরীক্ষা হয়েছিল রাজ্য জয়েন্টের। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে ফল প্রকাশের পরিকল্পনা ছিল ৫ জুন। কিন্তু সংরক্ষণ সংক্রান্ত মামলা জন্যই আটকে ছিল ফলপ্রকাশ বলে বোর্ডের তরফে দাবি করা হয়েছে। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর জয়েন্টের ফলপ্রকাশের বিষয় এগোনো গিয়েছে। আজ ৩১ জুলাই, ১ অগাস্ট এবং ২ অগাস্ট সোশ্যাল ক্যাটেগরি আপডেট করতে হবে সব পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের এই মর্মে এসএমএস করা হয়েছে। ক্যাটেগরি আপডেট করার পর সম্ভাব্য দিন হিসেবে ৭ অগাস্ট ফলপ্রকাশ হবে বলে জানিয়েছে বোর্ড। এদিন সাংবাদিক বৈঠকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, " আজ ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ক্যাটেগরি আপডেট করার সুবিধা বহাল থাকছে। আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য এসএমএস-ও পাঠিয়েছি। পরীক্ষার্থীদের কাছ থেকে যে আপডেটেড তথ্য পাব, সেই অনুসারে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। আশা করি আগামী ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব।"

রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছে ২৭ এপ্রিল। অর্থাৎ তিন মাস আগে। উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল ২ থেকে ৩ মাস আগে প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে স্পষ্ট কিছুই জানাচ্ছিল না বোর্ড। এই আবহে আশঙ্কা করা হয়, পড়ুয়াদের একাংশ হয় বাইরের রাজ্যে পড়তে চলে যাবেন, অথবা বেসরকারি কলেজে ভর্তি হবেন। ফলপ্রকাশ দেরিতে হওয়ার জেরে অ্যাকাডেমিক ইয়ারের দিন একটা একটা করে কমছে। এরইমধ্যে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্তও। রেজাল্ট না বেরোনোয় হাইকোর্টে কয়েকজন অভিভাবকও। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে? তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে কারণ হিসেবে সংরক্ষণ ইস্যুকেই তুলে ধরা হয়। যদিও তা মানতে নারাজ হন বিচারপতিরা। ২৯ জুলাই মামলার শুনানিতে ৭ অগাস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রিপোর্ট তলব করেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে- র ডিভিশন বেঞ্চ। আর সেই ৭ অগাস্টই জয়েন্টের ফলপ্রকাশের সম্ভাব্য দিন হিসেবে ঘোষণা করল বোর্ড। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget