এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা বঙ্গভঙ্গ চাই না, সঙ্গ চাই', শিলিগুড়ি থেকে 'অখণ্ড বাংলার' বার্তা মমতার

ভাল করে কাজ করুন, ভাগাভাগি করবেন না । আমরা বঙ্গভঙ্গ চাই না, সঙ্গ চাই। শিলিগুড়ি থেকে অখণ্ড বাংলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

শিলিগুড়ি: ভাল করে কাজ করুন, ভাগাভাগি করবেন না। আমরা বঙ্গভঙ্গ চাই না, সঙ্গ চাই। শিলিগুড়ি থেকে অখণ্ড বাংলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বছর উত্তরবঙ্গের জন্য একটি আলাদা রাজ্যের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব এক কথায় নাকচ করে দেন রাজ্য বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষেরা জানিয়ে দেন, এ প্রস্তাব একান্তই বার্লার নিজস্ব। দলের এতে কোনও সায় নেই। তার পরেও যে নিজের দাবি থেকে তিনি সরেননি। এরপর একাধিকবার পৃথক উত্তরবঙ্গের দাবি সামনে এসেছে। এদিন সেই প্রসঙ্গই ফের একবার সামনে এনে মতামত রাখলেন খোদ তৃণমূল নেত্রী। 

যদিও পরে পৃথক রাজ্যের দাবিকে পরোক্ষে সমর্থন জানান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।  আলাদা রাজ্যের দাবি কেউ করে থাকলে তা অন্যায্য নয়। উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপির রাজ্য সভাপতি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।

এর আগে পৃথক রাজ্যের দাবি জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। তিনি বলেছিলেন, আলাদা রাজ্য হলেও ভাল, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ভাল। এর বেশি নয়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জন বার্লা একজন জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনার দায়িত্ব তাঁর। তাই তিনি বলেছেন। পার্টির স্ট্যান্ড আছে পার্টি ভেবে দেখবে।

বিধানসভা ভোটের পর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বঙ্গভঙ্গের দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। সেই দাবিকে কার্যত সিলমোহর দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে পাশে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দেন, এ ধরনের দাবি ন্যায্য। 

এ দিন তৃণমূল নেত্রী বলেন 'আমি উত্তরবঙ্গেই বেশি সফর করি। উত্তরবঙ্গে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশ্ব বাণিজ্য সম্মেলনের ধাঁচে এখানেও আমরা সম্মেলন করতে পারি। আবার আমরা দুয়ারে সরকার প্রকল্প শুরু করছি। ১ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে। কোনও প্ররোচনায় পা দেবেন না।

গতকাল উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের সফরে মালবাজারে বিসর্জনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন তিনি। গতকাল বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যান মালবাজারে। বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করেন মুখ্যমন্ত্রী। আজ প্রশাসনিক বৈঠকও করেন তিনি। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার বিজয়া সম্মিলনীতে তাঁর যোগ দেবেন মমতা। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

গতকাল মালবাজার বিপর্যয়ে উদ্ধারকারীদের পুরস্কৃত করল রাজ্য সরকার। ১ লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি দেওয়া হল সিভিক ভলান্টিয়ারের চাকরির প্রস্তাব। স্থায়ী চাকরির দাবি উদ্ধারকারী মহম্মদ মানিকের। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ডাক না পাওয়ায় রাজনীতির অভিযোগ করলেন, ২ উদ্ধারকারী।

দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে যখন খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল মানুষ তখন, এগিয়ে এসেছিলেন এরা কোনওকিছুকে আকড়ে ধরে যখন সকলে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করছে, তখন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারের ঝাঁপিয়ে পড়েছিলেন মহম্মদ মানিক, মনোজ, তারিফুল, বিশ্বজিতরা। মঙ্গলবার,মালবাজার বিপর্যয়ে উদ্ধারকারীদের পুরস্কৃত করল রাজ্য সরকার। ১ লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি দেওয়া হল চাকরির প্রস্তাব। কিন্তু, কেউ ফিরিয়ে দিলেন সেই প্রস্তাব। কেউ আবার, অনুষ্ঠানে ডাক না পেয়ে তুললেন রাজনীতির অভিযোগ। 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে, জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যালয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যরা। ডাকা হয়েছিল, ঝুঁকি নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো মসীহাদের।

রাজ্য সরকারের তরফে উদ্ধারকারীদের হাতে বিশেষ সংশাপত্র তুলে দেওয়া হয়। দশমীর রাতে হড়পা বানের মধ্যে সবাই যখন নিজের প্রাণ বাঁচাতে মরিয়া, তখন আরেক উদ্ধারকারী মহম্মদ মানিককে ঝাঁপাতে দেখে অনেকেই অবাক হয়ে গেছিলেন! এদিন, তাঁর হাতেও ১ লক্ষ টাকা ও শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তবে, মনোজ মুণ্ডার মতো খুশি হননি মানিকও। তাঁর দাবি, সিভিক ভলান্টিয়ারের চাকরি তিনি করবেন না, দিতে হবে স্থায়ী চাকরি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget