এক্সপ্লোর

Weather Update : আবার নিম্নচাপ? দমকা হাওয়া, মেঘের গর্জন, ভারী বৃষ্টি! আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় বার্তা IMD-র

২৪ থেকে ২৮ জুলাই  তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে।   ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

একদিন রোদ ঝলমল আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি। আবার দুর্যোগের মেঘ বঙ্গে। কলকাতার আকাশে ঘনঘোর বর্ষার সঙ্কেত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ   অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমি বায়ুর জোরদার প্রভাব এখন ফিরোজপুর, কর্ণাল, মীরাট, বারাণসী, জামশেদপুর, দিঘায়। উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে, ২৪ থেকে ২৮ জুলাই  তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে।   ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাস : বৃহস্পতিবার ও শুক্রবার 

আজ, বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে।  দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায়  বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে শুক্রবারও। এদিন ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-২০ সেমি)  হতে পারে  পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় । দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

কেমন থাকবে সপ্তাহ শেষে আবহাওয়া ?             

ও রবিবারও মুখভারই থাকবে আকাশের । আবহাওয়া দফতরের বুলেটিন বলছে,  দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে শনিূাপ। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট ক্রমেই কমবে বলে মনে করা হচ্ছে। 

আবহাওয়া দফতরের আশঙ্কা, . তীব্র বৃষ্টিপাতের সময় নিচু এলাকা, আন্ডারপাস রাস্তায় সাময়িকভাবে জল জমতে পারে।  দৃশ্যমানতা হ্রাসপাওয়ার আশঙ্কা আছে। সেইসঙ্গে  শহরাঞ্চলে যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। 

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget