এক্সপ্লোর

Mamata Banerjee : 'উত্তরপ্রদেশ, ত্রিপুরায় ৯০ শতাংশ মনোনয়নই জমা দিতে দেওয়া হয় না' আক্রমণে মুখ্যমন্ত্রী

Panchayat Election : বিরোধীদের তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, 'ওরা নাকি প্রতিরোধ করবে। হ্যাঁ, নিজেদের কথা প্রতিরোধ করুন। শুভ শক্তির উদয় হোক। নাহলে জানবেন এক হাতে তালি বাজে না।'

ডায়মন্ড হারবার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়ায় খুন, অশান্ত ভাঙড়ও ! এরমাঝেই বিরোধীদের রাজ্যজুড়ে হিংসার জন্য দায়ী করার পাশাপাশি উত্তরপ্রদেশ, ত্রিপুরায় বিরোধীদের মনোনয়ন পর্যন্ত জমা দিতে দেওয়া হয়নি বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া মনোনয়ন পর্বের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ডায়মন্ড হারবারে সাংবাদিকদের মুখোমুখি হতে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, 'যতদূর শুনেছি লক্ষাধিক মনোনয়ন জমা পড়েছে, যা কোনও রাজ্যে কোনওদিন আগে জমা পড়েনি। পঞ্চায়েতের সময় রাজ্যে আগেও দুর্ভাগ্যবশত মৃত্যু হয়েছে। আসলে বাড়ির মধ্যে কে দাঁড়াবে তাই নিয়ে বিরোধ চরমে পৌঁছে যায়। চোপড়ায় যা হয়েছে, তাতেও তেমনটাই হয়েছে, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। আর ভাঙড়ে ওখানকার বিরোধী দল যারা শেষ ভোটে জিতেছে তারা পরিস্থিতি উত্তপ্ত করেছে।'

বিরোধীদের নিশানা শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তরপ্রদেশে, ত্রিপুরায় তো ৯০ শতাংশ ক্ষেত্রে মনোনয়নই জমা দিতে দেওয়া হয় না। পকসো কেসেও অ্যারেস্ট হয় না। এখানে বিধানসভা ভোটের পরে নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা থাকার সময়ও যে মৃত্যু হয়েছে তাঁর জন্যও আমাদের ছেলেদের অ্যারেস্ট করেছে। ১৫৫টা সেন্ট্রাল টিম পাঠানো হয়েছে। কোথাও মারছে, কোথাও কাটছে। কোর্টে গিয়েও খুন করে দিয়ে আসছে। দানবের রাজত্ব চলছে। কিন্তু সেখানে নক্কারজনক কয়েকটা রাজনৈতিক দল, যাদের নাম বলতে আমার ঘৃণা হয়। যারা মানুষকে খুন করত। নন্দীগ্রামে এখনও খুঁজলে হয়তো মৃতদেহ পাওয়া যাবে। হাত কাটত, পা কাটত, মুন্ডু কাটত, কাউকে নমিনেশন ফাইল করতে দেওয়া হত না। ১০০-এ ১০০ ভোট পেত, আর আজ তারা গলা উঁচিয়ে বড় বড় কথা বলছে।'

পাশাপাশি বিরোধীদের তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, 'ওরা নাকি প্রতিরোধ করবে। হ্যাঁ, নিজেদের কথা প্রতিরোধ করুন। শুভ শক্তির উদয় হোক। নাহলে জানবেন এক হাতে তালি বাজে না।'

আরও পড়ুন- মনোনয়ন শেষ, অব্যাহত হিংসা, ভাঙড়ে শুধুই দর্শক পুলিশ ! মিডিয়াকে লক্ষ্য করে বোমা, গুলি

মনোনয়ন মানেই যেন অশান্তি। বাংলায় পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে চোখে পড়েছে এই ছবি। মনোনয়নের প্রথম দিন মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী। দ্বিতীয় দিন মুর্শিদাবাদেরই ডোমকলে অস্ত্র নিয়ে বিডিও অফিস পাহারা দিতে দেখা গিয়েছিল শাসক নেতাকে। তৃতীয় দিনের মনোনয়নে দেখা গিয়েছিল রক্তপাত। মনোনয়নের চতুর্থ দিনে ভাঙড় থেকে ক্যানিং, গুলি-বোমাবাজি দেখেছে বাংলা। মনোনয়নের পঞ্চম দিন, জেলায় জেলায় বোমাবাজি, সংঘর্ষ দেখেছে বাংলা। শেষ দিনেও উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলা ভাসল রক্তের স্ত্রোতে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget