এক্সপ্লোর

Weather Forecast: ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ? কাল থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট, কোন কোন জেলা ভাসবে?

Weather Alert: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে গত ১৭ জুন। গত সপ্তাহে দিন কয়েক বৃষ্টির পরই ধাক্কা খেয়েছে বর্ষার গতি। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হলেও মেঘলা আকাশ ছিল। কিন্তু, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে অত্যধিক বেশি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।                          

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর মঙ্গল থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপে রূপান্তরিত হয় কি না সেদিকে থাকবে বিশেষজ্ঞদের চোখ। নতুন করে সাগরে তৈরি হওয়া আবহাওয়ার সিস্টেমের হাত ধরে বর্ষা ফের একবার চাঙা হয়ে উঠতে চলেছে।                                            

জানা যাচ্ছে, ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। । মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এ ছাড়াও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় ভারী বৃষ্টিপাত হবে। যা চলবে মঙ্গলবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।

বুধে দুই মেদিনীপুর ছাড়াও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমের সবক’টি জেলায়। বুধে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারে ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।                           

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget