এক্সপ্লোর

Medinipur Weather: মেঘের আনাগোনা, বিকেলে বৃষ্টি! কেমন থাকবে মেদিনীপুরের আকাশ?

Weather: আজ এবং আগামীকাল জেলার আকাশে মেঘ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শুক্রবার জেলায় সারাদিন মেঘ দেখা যাবে আকাশে। কিছু এলাকায় বৃষ্টি হবে। মূলত বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অল্প রোদের দেখা মিললেও অধিকাংশ সময়ে মেঘে ঢাকা থাকবে আকাশে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকেল এবং সন্ধের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৩ এর আশেপাশে থাকছে। শুক্রবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৭-১৮ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
শনিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বভাস রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আকাশে মেঘ থাকবে। জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের দিকেও আকাশ মেঘলা থাকবে। হাওয়ার গড় গতিবেগ ১১-১২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel-প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-১২-এর আশেপাশে থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ২০ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা বেজে ১৪ মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
শুক্রবার সকাল থেকে মেঘলা থাকবে আকাশ। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৯-২০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৬ শতাংশের কাছাকাছি থাকবে। রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে।

শনিবার জেলায় মেঘলা আকাশ। সকাল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৭ শতাংশে। রাতের আকাশে মেঘ থাকবে।

আরও পড়ুন: বিরোধী জোটকে নতুন নামে আক্রমণ মোদির, বিহারের NDA সাংসদদের জন্য প্রচারের নতুন স্ট্র্যাটেজি

সেরা শিরোনাম

Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget