এক্সপ্লোর

Kolkata News: কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Monsoon Forecast: মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): একটি নিম্নচাপ সরতে না সরতেই ফের কলকাতায় মেঘলা আকাশ। সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। এবার কী রকম থাকবে মহানগরের আবহাওয়া? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
  এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টির পূর্বাভাস। রোদ-মেঘের ঘোরাফেরার মাঝেই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অগাস্টের শেষ দিকে এই লাগাতার বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে বলেই মনে করছেন আবহবিদরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:পার্থ-কেষ্টকে নিয়ে অস্বস্তি, রেশ পড়ল না পৌর নির্বাচনে, বনগাঁয় সহজ জয় তৃণমূলের

 

সেরা শিরোনাম

Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget