এক্সপ্লোর

Kolkata News: কবে ভিজবে কলকাতা? প্রশ্ন ভ্যাপসা গরমে হাঁসফাঁস বাসিন্দাদের

Weather Forecast: মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): দুর্গাপুজোর আগে আর হাতে গোনা কয়েক সপ্তাহ। কেনাকাটা পুরোদস্তুর চালু হয়ে যাওয়ার কথা। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার কথা। মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। 
 উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে দিনচারেক আগেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জন্য সে রকম কোনও আশার কথা শোনা যায়নি। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরমে গলদঘর্ম দশারই পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। কম-বেশি সে রকমই রয়েছে মহানগরের আবহাওয়া। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু স্বস্তির বর্ষণ এখনও উধাও। কবে আসবে? সেপ্টেম্বরের পয়লা সপ্তাহেও সে অর্থে কোনও আশার বার্তা নেই মহানগর-সহ দক্ষিণবঙ্গের জন্য। 

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:টেট -এ ভুল প্রশ্ন, আরও ৫৪ জন নিয়োগের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal SIR Voter Final List: পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নাম বাদ গেল কত? বদলে যাবে নির্বাচনী সমীকরণ?
পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নাম বাদ গেল কত? বদলে যাবে নির্বাচনী সমীকরণ?
West Bengal News Live Updates: বিবেচনাধীন ভোটার তালিকার শীর্ষে মুর্শিদাবাদ, কতজনের ভাগ্য ঝুলে?
বিবেচনাধীন ভোটার তালিকার শীর্ষে মুর্শিদাবাদ, কতজনের ভাগ্য ঝুলে?
Jhargram SIR List: এ যেন উলটপুরাণ! ঝাড়গ্রামে SIR-এর চূড়ান্ত তালিকায় যোগ হল ৫ হাজারেরও বেশি ভোটারের নাম!
এ যেন উলটপুরাণ! ঝাড়গ্রামে SIR-এর চূড়ান্ত তালিকায় যোগ হল ৫ হাজারেরও বেশি ভোটারের নাম!
West Bengal SIR Voter Final List: নির্বাচনের আগে মতুয়াগড়ে নাম বাদ বহু ভোটারের, প্রতিশ্রুতিই সার! শান্তনুকে তীব্র আক্রমণ মমতাবালার
নির্বাচনের আগে মতুয়াগড়ে নাম বাদ বহু ভোটারের, প্রতিশ্রুতিই সার! শান্তনুকে তীব্র আক্রমণ মমতাবালার

ভিডিও

Sabarna Sangeet Sammelan | শুক্রবার থেকে শুরু হল সাবর্ণ সঙ্গীত সম্মেলন। ৩দিন ধরে চলবে এই অনুষ্ঠান
GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ২: CBI-এর বড় ধাক্কা, তথ্যপ্রমাণের অভাবে আবগারি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল
GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ১: সামনে SIR-এর চূড়ান্ত তালিকা। কীভাবে খুঁজবেন আপনার নাম?
Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
Jukti Takko (পর্ব ১) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Best Stocks To Buy : বাজার পড়লেও দুরন্ত গতি এই ৫ স্টকে, ৫২ সপ্তাহের হাই ছুঁল শেয়ারগুলি 
বাজার পড়লেও দুরন্ত গতি এই ৫ স্টকে, ৫২ সপ্তাহের হাই ছুঁল শেয়ারগুলি 
Gold-Silver Price Today: এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
Gold Price: আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
Nadia SIR Final List: নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
Crorepati Formula : মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
Royal Enfield Classic 350 : ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
Embed widget