এক্সপ্লোর

Kolkata News: পুজোয় কেমন থাকবে কলকাতা?

Weather Of Kolkata:মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): আর মোটে কয়েক দিন,বাঙালির অন্যতম প্রিয় উৎসবের আগে কেনাকাটা তাই তুঙ্গে। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৭.১ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৩  ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
    এদিকে সোমবার থেকে সূচনা হল দেবীপক্ষের। আর সেইদিনই,পুজোয় বৃষ্টির অশনি সঙ্কেত দিল আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। 
পয়লা অক্টোবর,ষষ্ঠীর দিনই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী,অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শুরুর দিনগুলোতেও বজ্র-বিদ্যুত্‍ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা,সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোর আগে যাঁরা পাহাড়ে বেড়াতে গিয়েছেন, বা পুজোর মধ্যে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন, তাঁদের পরিকল্পনাতেও বাধ সাধতে পারে বৃষ্টি। 

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে?।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:ডেঙ্গিতে জোড়া মৃত্যু একদিনে, সংক্রমণের বলি গৃহবধূ-শিশু, পুজোর আগে চরম উদ্বেগ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
RG Kar Case : আর জি কর মামলার শুনানি শুরুর আগেই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া অভয়ার মায়ের, আজই আদালতে এই আবেদন জানাবেন তাঁরা
আর জি কর মামলার শুনানি শুরুর আগেই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া অভয়ার মায়ের, আজই আদালতে এই আবেদন জানাবেন তাঁরা
Soil Trafficking: বিদ্যাধরী নদী থেকে মাটি চুরি, পুলিশি অভিযানে পাচারের আগেই নৌকা ফেলে চম্পট পাচারকারীদের
বিদ্যাধরী নদী থেকে মাটি চুরি, পুলিশি অভিযানে পাচারের আগেই নৌকা ফেলে চম্পট পাচারকারীদের
Gaighata Case: 'থানা থেকেই বলেছে এনকাউন্টার করে দেবে', প্রহ্লাদ দাসের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তার পরিবারেরই একাংশ
'থানা থেকেই বলেছে এনকাউন্টার করে দেবে', প্রহ্লাদ দাসের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তার পরিবারেরই একাংশ

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget