এক্সপ্লোর

December Weather Update : 'উষ্ণ' হচ্ছে শীত ! 'ডিসেম্বরে শহরে' ঠান্ডা কমার ইঙ্গিত হাওয়া অফিসের

West Bengal Weather Update : ডিসেম্বর ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দেশের বেশিরভাগ অংশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ডিসেম্বরের শহরে কেমন থাকবে শীতের দাপট (December Weather Update) ? এবারের ডিসেম্বর কি তুলনামূলক বেশি উষ্ণ থাকবে ? নাকি আরও ধরবে কাঁপ ? মৌসম ভবনের (Metrological Department) ইঙ্গিত, উষ্ণ হবে এবারের ডিসেম্বরের শীত। চলতি বছর এল নিনো বছর (El Nino Year) হিসেবে আগেই ঘোষিত হয়েছিল। এল নিনো ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে সমুদ্রের উপরিতলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। এর প্রভাবেই শীতের মরশুমে ও পর্যাপ্ত শীতের অভাব দেখা দিতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। সারা দেশের সঙ্গে বাংলাতেও কমতে পারে জাঁকিয়ে শীতের স্পেল। এল নিনোর প্রভাবেই শীতের এমন করুণ অবস্থা হতে পারে বলে পূর্বাভাস। 

শীতে বাড়বে তাপমাত্রা 

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে শীতকাল (Winter Weather)। এবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মরশুমে জাঁকিয়ে শীতের স্পেল কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মৌসম ভবনের দেওয়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির পূর্বাভাস বলছে শীতকালে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে। অন্যান্য বছরের তুলনায় শৈত্যপ্রবাহের সংখ্যা যেমন কমবে তেমনি শীতের স্পেল গুলিতেও কমবে দিনের সংখ্যা। তবে ডিসেম্বরের সারা  দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

কোল্ড-ওয়েভের সংখ্যা কমবে

পূর্বাভাস বলছে এবারের শীতে কোল্ড-ওয়েভের (Cold Wave) সংখ্যাও স্বাভাবিকের থেকে কম হবে। উত্তর ভারত, উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে একই পরিস্থিতি হবে। সাধারণত দুটি পশ্চিমী ঝঞ্ঝার মাঝে আসে শীতের স্পেল। দুই পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে সময়ের ব্যবধান যত বেশি হয় ততই শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভের সম্ভাবনা বাড়ে। এবার সেই সম্ভাবনা অনেকটাই কমবে। স্বাভাবিকের তুলনায় কম থাকবে কোল্ড ওয়েভ এর সংখ্যা তাই জাঁকিয়ে শীতের সম্ভাবনাও কমছে।

ডিসেম্বর ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দেশের বেশিরভাগ অংশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্য ছাড়া বাকি রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিক বা তার ওপরে থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। আগামী তিন মাসের জন্য এমনটাই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। 

বাংলায় কেমন শীত ?

সারা দেশের সঙ্গে বাংলাতেও শীতের মরশুমে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে (West Bengal Winter Forecast)। ডিসেম্বর মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকবে বলে জানাচ্ছে পূর্বাভাস।

সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে দেশের বেশিরভাগ অংশে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই তিন মাসে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত ছাড়া দেশের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রা ও স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা।

ডিসেম্বর মাসের শুরুতেই ঘূর্ণিঝড় বড় ধরণের প্রভাব ফেলবে আবহাওয়ায়। বিশেষজ্ঞদের অনুমান, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি করাইকানাল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম, কেরালা মাহে এবং কর্ণাটকের একাংশে। এই সমস্ত এলাকায় ডিসেম্বরে সর্বোচ্চ ১৩১ শতাংশ বৃষ্টি হতে পারে বলে অনুমান। তবে মধ্য ভারতের বেশকিছু রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ডিসেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মোটের উপর সারাদেশে ডিসেম্বর মাসে গড়ে ১২১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এল নিনো বছর হওয়াতেই আবহাওয়ার এমন খামখেয়ালী পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- কোথায় কতটা শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম? রাজ্যের কোথায় দুর্যোগ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget